জাগো তবে অরণ্য কন্যারা- সুফিয়া কামাল
|
| জাগো তবে অরণ্য কন্যারা |
জাগো তবে অরণ্য কন্যারা
সুফিয়া কামাল
মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর
চারিদিকে শুনি হাহাকার।
ফুলের ফসল নেই, নেই কারও কণ্ঠে আর গান
ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ স্নান।
মাটি অরণ্যের পানে চায়
সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়।
জাগো তবে অরণ্য কন্যারা।। জাগো আজি,
মর্মরে মর্মরে ওঠে বাজি
বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা
মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া ওঠো বালা!
কঙ্কণে তুলিয়া ছন্দ তান
জাগাও মুমূর্ষু ধরা-প্রাণ
ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি
আত্মার আনন্দ আনো, আনো যারা রহিয়াছে জাগি
তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে
ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে
[অংশবিশেষ]
![]() |
| চিত্রকর: তাসরিক আহসান; ৬ষ্ঠ শ্রেণি |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার উৎস নির্দেশ: |
|---|
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি সুফিয়া কামালের ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার শব্দার্থ ও টীকা: |
|---|
|
➠ হাহাকার- আর্তনাদের উচ্চধ্বনি। ➠ ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি- প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত। ➠ স্নান- মলিন। ➠ অরণ্য- বন; জঙ্গল। ➠ ক্ষরিছে- চুয়ে চুয়ে পড়ছে। ➠ পল্লব- গাছের নতুন পাতা। ডালের নতুন পাতাযুক্ত আগা। ➠ নিবিড়- ঘন। ➠ সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়।- মাটির মমতা রস পেয়ে বৃক্ষ শাখায় নতুন পাতা গজিয়েছে। ➠ জাগো তবে অরণ্য কন্যারা- কবি বৃক্ষ-কন্যাদের জেগে ওঠার আহবান জানাচ্ছেন প্রকৃতিকে আবার শ্যামল সবুজে ফলে-ফুলে ভরিয়ে তোলার জন্যে। ➠ মর্মরে মর্মরে- শুকনো পাতা মাড়ানোর শব্দ। ➠ বক্ষ- বুক। ➠ বহ্নিজ্বালা- অগ্নিশিখা। ➠ বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা- মানুষ প্রকৃতির ওপর হস্তক্ষেপ করায় বন উজাড় হচ্ছে। বৃক্ষনিধন বাড়ছে। বৃক্ষের বুকে তাই যন্ত্রণার আগুন। ➠ লেলিহান- পুনঃপুন লেহনকারী। ➠ মেলি লেলিহান শিখা- কবি তবু কন্যাকে আহ্বান জানাচ্ছেন তার শাখায় শাখায় আগুন রঙা ফুল ফুটিয়ে আকাশে শাখা বিস্তার করতে। ➠ কঙ্কণ- কাঁকন, নারীর হাতের অলঙ্কার বিশেষ। ➠ তান- সংগীতের সুর। ➠ মুমুর্ষু- মৃতপ্রায়; মরণাপন্ন; মরে যাচ্ছে এমন। ➠ ধরা-প্রাণ- পৃথিবীর জীবন। ➠ তিমির- অন্ধকার। ➠ প্রহর- ৩ঘণ্টা সময়। ➠ অতন্দ্র- তন্দ্রাহীন। ঘুমহীন। নির্ঘুম। নিদ্রাহীন। ➠ নয়ন- চোখ। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার পাঠের উদ্দেশ্য: |
|---|
| এ কবিতা পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রকৃতি জগতের প্রতি সহানুভূতিশীল হবে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী হবে এবং প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় সচেতন হবে। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার পাঠ-পরিচিতি ও মূলভাব: |
|---|
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটিতে প্রকৃতির রূপ-সচেতন কবি চারপাশের অরণ্য-নিধন লক্ষ্য করে ব্যথিত। তাই মৌসুমি ফুলের গান আর তার কণ্ঠে জাগে না। বরং চারপাশে সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তাঁর মন হাহাকার করে ওঠে। কবি তাই অরণ্য-কন্যাদের জাগরণ প্রত্যাশা করেন। তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক; ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী; মানুষের অস্তিত্ব রক্ষা পাক বিপন্নতার হাত থেকে। |
![]() |
| চিত্রকর: জাহারাতুল জান্নাহ আরুশা; ৩য় শ্রেণি |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবি পরিচিতি: |
|---|
|
সুফিয়া কামাল ১৯১১ সালের ২০শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে তাঁর
মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। সে আমলে
মেয়েদের লেখাপড়ার মোটেই সুযোগ ছিল না। তিনি নিজের চেষ্টায় লেখাপড়া শিখে
ছোটবেলা থেকেই কবিতাচর্চা শুরু করেছিলেন। কিছুকাল তিনি কলকাতার একটি
বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সুদীর্ঘকাল ধরে সাহিত্যচর্চা, সমাজসেবা ও
নারীকল্যাণমূলক নানা কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর কবিতা সহজ, ভাষা সুললিত,
ছন্দ ব্যঞ্জনাময়। কবি সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: সাঁঝের
মায়া, মায়া কাজল, মোর যাদুদের সমাধি পরে। তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ
একাত্তরের ডাইরি; শিশুদের জন্য তিনি লিখেছেন ইতল বিতল ও নওল কিশোরের
দরবারে। কবি সুফিয়া কামাল তাঁর কবি প্রতিভার জন্য অনেক পুরস্কার লাভ করেছেন। সেসব হলো: বাংলা একাডেমি পুরস্কার, মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক, একুশে পদক, বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, মুক্তধারা ও স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কর্ম-অনুশীলন: |
|---|
|
ক. প্রকৃতিতে রক্ষার ভাবনা নিয়ে বিভিন্ন উক্তি যুক্ত করে পোস্টার তৈরি করো
(একক কাজ)। খ. বাড়িতে একটি গাছ লাগাও এবং এই ছবি শ্রেণিকক্ষে প্রর্দশনের ব্যবস্থা করো। |
![]() |
| চিত্রকর: হৃদ্ধি চাকমা; ৩য় শ্রেণি |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন: |
|---|
প্রশ্ন থেকে
অভিনন্দন!
|
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: |
|---|
| প্রশ্ন- ০১: সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ? উত্তর: সুফিয়া কামাল বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। প্রশ্ন- ০২: কার কণ্ঠে মৌসুমি ফুলের গান জাগে না? উত্তর: কবির কণ্ঠে মৌসুমি ফুলের গান জাগে না। প্রশ্ন- ০৩: কবি চারদিকে কী শোনেন? উত্তর: কবি চারদিকে হাহাকার শোনেন। প্রশ্ন- ০৪: ফুলের কী নেই? উত্তর: ফুলের ফসল নেই। প্রশ্ন- ০৫: সব মুখ কী? উত্তর: সব মুখ ম্লান। প্রশ্ন- ০৬: কোথায় স্নেহ পল্লবের নিবিড় ছায়া ক্ষরিত হচ্ছে? উত্তর: অরণ্যে স্নেহ পল্লবের নিবিড় ছায়া ক্ষরিত হচ্ছে। প্রশ্ন- ০৭: কবি কাদের জাগতে বলেছেন? উত্তর: কবি অরণ্য কন্যাদের জাগতে বলেছেন। প্রশ্ন- ০৮: কবি কাদের মর্মরে মর্মরে বেজে জেগে উঠতে বলেছেন? উত্তর: কবি অরণ্য কন্যাদের মর্মরে মর্মরে বেজে জেগে উঠতে বলেছেন। প্রশ্ন- ০৯: লেলিহান শিখা মেলে কাদের জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে? উত্তর: অরণ্য কন্যাদের লেলিহান শিখা মেলে জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে। প্রশ্ন- ১০: মুমূর্ষু প্রাণ কীভাবে জাগাতে বলা হয়েছে? উত্তর: কঙ্কণে ছন্দ তান তুলে মুমূর্ষু প্রাণ জাগাতে বলা হয়েছে। প্রশ্ন- ১১: ফুলের জন্য কী আনতে বলা হয়েছে? উত্তর: ফুলের জন্য ফসল আনতে বলা হয়েছে। প্রশ্ন- ১২: কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: কবি সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। প্রশ্ন- ১৩: ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি কার লেখা। উত্তর: ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি কবি সুফিয়া কামালের লেখা। প্রশ্ন- ১৪: ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবি কী লক্ষ করে ব্যথিত হয়েছেন? উত্তর: ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবি নির্বিচারে অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত হয়েছেন। প্রশ্ন- ১৫: ‘ধরা-প্রাণ’ কথাটির অর্থ কী? উত্তর: ধরা-প্রাণ কথাটির অর্থ হলো পৃথিবীর জীবন। প্রশ্ন- ১৬: ক্ষরিছে শব্দটির অর্থ কী? উত্তর: ক্ষরিছে শব্দটির অর্থ হচ্ছে চুয়ে চুয়ে পড়ছে। প্রশ্ন- ১৭: কঙ্কণ শব্দের অর্থ কী? উত্তর: কঙ্কণ শব্দের অর্থ হলো কাঁকন, নারীর হাতের অলঙ্কার বিশেষ। প্রশ্ন- ১৮: বিলীন হওয়ার আশঙ্কায় কারা ভীত? উত্তর : বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত। প্রশ্ন- ১৯: গাছের নতুন পাতাকে কী বলে? উত্তর: গাছের নতুন পাতাকে পল্লব বলে। প্রশ্ন- ২০: কবি সুফিয়া কামাল এখন আর কীসের গান শুনতে পান না? উত্তর: কবি সুফিয়া কামাল এখন আর ফসলের গান শুনতে পান না। প্রশ্ন- ২১: কার জন্য খাদ্য আনতে বলা হয়েছে? উত্তর: ক্ষুধার্তের জন্য খাদ্য আনতে বলা হয়েছে। প্রশ্ন- ২২: কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? উত্তর: কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়। প্রশ্ন- ২৩: ‘ম্লান’ শব্দের অর্থ কী? উত্তর: ‘ম্লান’ শব্দের অর্থ মলিন। প্রশ্ন- ২৪: মাটি কীসের পানে চায়? উত্তর: মাটি অরণ্যের পানে চায়। প্রশ্ন- ২৫: মর্মরে মর্মরে কী বেজে ওঠে? উত্তর: বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা মর্মরে মর্মরে বেজে ওঠে। প্রশ্ন- ২৬: ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি কেমন? উত্তর: ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন। প্রশ্ন- ২৭: মাটি কার পানে চায়? উত্তর: মাটি অরণ্যের পানে চায়। প্রশ্ন- ২৮: আনন্দ কীসের জন্য প্রয়োজন? উত্তর: আত্মার জন্য আনন্দ প্রয়োজন। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন : |
|---|
|
প্রশ্ন- ১: “মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া ওঠো বলো!”- চরণটি দ্বারা কী
বোঝানো হয়েছে?
প্রশ্ন- ২: কবি কঙ্কণে ছন্দ তুলে কী করতে বলেছেন? ব্যাখ্যা করো।
প্রশ্ন- ৩: ‘ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে’- এ আহ্বানের মাধ্যমে
কবি কোথায় আলো ছড়াতে বলেছেন?
প্রশ্ন- ৪: ‘বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা’—বলতে কী বুঝানো হয়েছে?
প্রশ্ন- ৫: ‘ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
প্রশ্ন- ৬: ‘জাগাও মুমূর্ষু ধরা-প্রাণ’—কথাটা বলা হয়েছে কেন?
প্রশ্ন- ৭: মাটি অরণ্যের পানে চায় কেন?
প্রশ্ন- ৮: কবি অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন?
প্রশ্ন- ৯: মৌসুমি ফুলের গান কবির কণ্ঠে আর জাগে না কেন?
প্রশ্ন- ১০: কবিকণ্ঠে মৌসুমি ফুলের গান জাগে না কেন?
প্রশ্ন- ১১: ‘ফুলের ফসল নেই’—চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
প্রশ্ন- ১২: ‘জাগো তবে অরণ্য কন্যারা’—ব্যাখ্যা করো।
প্রশ্ন- ১৩: কবি কেন আত্মার জন্য আনন্দ আনতে বলেছেন?
প্রশ্ন- ১৪: “মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া ওঠো বলো!”—চরণটি দ্বারা কী
বোঝানো হয়েছে?
প্রশ্ন- ১৫: কবি কঙ্কণে ছন্দ তুলে কী করতে বলেছেন? ব্যাখ্যা করো।
প্রশ্ন- ১৬: ‘ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে’—এ আহ্বানের মাধ্যমে
কবি কোথায় আলো ছড়াতে বলেছেন? |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. গাছের নতুন পাতাকে কী বলে? |
|
ক. গাছের নতুন পাতাকে পল্লব বলে।
গ. দোয়েলের অভিব্যক্তিতে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় অস্তিত্ব
বিপন্ন মানুষের দুঃখ ভারাক্রান্ত ব্যথিত হৃদয়ের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
ঘ. ‘উদ্দীপকে নিলয়ের কর্মকাণ্ডের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন
ঘটেছে।’-বক্তব্যটি যথার্থ। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ০২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কবি সুফিয়া কামাল এখন আর কীসের গান শুনতে পান না? |
|
ক. কবি সুফিয়া কামাল এখন আর ফুল, ফসলের গান শুনতে পান না।
গ. তিয়ার মন খারাপের বিষয়টির সাথে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবি
হৃদয়ের ব্যথাতুর দিকটির মিল খুঁজে পাওয়া যায়।
ঘ. “তিয়া যেন কবির সেই অরণ্য কন্যা”- এ উক্তিটি যথার্থ। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ০৩: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? |
|
ক. কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়।
গ. উদ্দীপকে রাকার মাঝে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবির বৃক্ষের
প্রয়োজনীয়তা ও বৃক্ষ নিধনের ক্ষতিকর প্রভাবের চিত্রটি প্রতিফলিত
হয়েছে।
ঘ. ‘উদ্দীপকে রাকার বাবার উপলব্ধি যেন কবি সুফিয়া কামালের উপলব্ধিকেই
অনুসরণ করে- এ মন্তব্যটি যথার্থ। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ০৪: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘ম্লান’ শব্দের অর্থ কী? |
|
ক. ‘ম্লান’ শব্দের অর্থ মলিন।
গ. বৃক্ষ যে ফুলে-ফলে চারদিক শোভিত করে তোলে এ বিষয়টি ‘জাগো তবে অরণ্য
কন্যারা’ কবিতায় এবং উদ্দীপকে ফুটে উঠেছে।
ঘ. ‘উদ্দীপকে মৌরির সিদ্ধান্তের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে’
-মন্তব্যটি যথার্থ। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ০৫: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মাটি কীসের পানে চায়? |
|
ক. মাটি অরণ্যের পানে চায়।
গ. প্রকৃতির থেকে সবুজের বিলীন হয়ে যাওয়ার যে দিকটি ‘জাগো তবে অরণ্য
কন্যারা’ কবিতায় প্রকাশিত হয়েছে তা উদ্দীপকেও বিদ্যমান। আধিপত্যবাদী
মানুষের লোভের কারণে প্রকৃতি আজ শ্রীহীন। প্রকৃতির উপর নির্ভরশীল মানুষও
আজ বিপন্ন।
ঘ. “আফজাল উদ্দিন যেন কবি সুফিয়া কামালের প্রত্যাশা পূরণে তৎপর।” -এ
মন্তব্যটি সঠিক। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ০৬: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মর্মরে মর্মরে কী বেজে ওঠে? |
|
ক. বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা মর্মরে মর্মরে বেজে ওঠে।
গ. অরণ্য নিধনের ফলে বিপন্ন প্রকৃতির সাথে মানুষের অস্তিত্ব সংকটের যে
আশঙ্কা কবিতায় ব্যক্ত হয়েছে তা উদ্দীপকেও বিদ্যমান।
ঘ. “আলিফের বিষণ্নতার কারণ আর ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবির
বিষণ্নতা যেন একই সূত্রে গাঁথা।”- উক্তিটি যথার্থ। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ০৭: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি কেমন? |
|
ক. ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন।
গ. উদ্দীপকে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ বৃক্ষকে জেগে ওঠার যে আহ্বান সে
দিকটিই মিল রয়েছে।
ঘ. “উদ্দীপকে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সমগ্র ভাব প্রকাশ পায়নি”-
উক্তিটি যথার্থ। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ০৮: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মাটি কার পানে চায়? |
|
ক. মাটি অরণ্যের পানে চায়।
গ. উদ্দীপকের গানের কলি দুটির সাথে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার
বৈসাদৃশ্য রয়েছে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় প্রকৃতির বিপর্যয়ে
বিপন্ন পরিবেশ তথা অনিশ্চিত ভবিষ্যতের হতাশার স্তর কবির কণ্ঠে প্রকাশিত
হয়েছে।
ঘ. উদ্দীপক ও ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতা একই বিষয় নির্দেশ করেছে। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ০৯: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কার জন্য খাদ্য আনতে বলা হয়েছে? |
|
ক. ক্ষুধার্তের জন্য খাদ্য আনতে বলা হয়েছে।
গ. ‘আমায় সবুজ পৃথিবী দাও, আমায় আরও অক্সিজেন দাও’- উদ্দীপকের এ চরণ
দুটির সাথে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার অরণ্য কন্যাদের জেগে ওঠার
আহ্বানের বিষয়টির সাদৃশ্য রয়েছে।
ঘ. “উদ্দীপক ও ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতা একই যন্ত্রণার ফসল”এ
মন্তব্যটি প্রাসঙ্গিক। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১০: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. আনন্দ কীসের জন্য প্রয়োজন? |
|
ক. আত্মার জন্য আনন্দ প্রয়োজন।
গ. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় প্রকৃতিকে আবার সবুজে-শ্যামলে,
ফুলে-ফলে ভরিয়ে তোলার আহ্বানের দিকের সঙ্গে উদ্দীপকের পরোক্ষ সাদৃশ্য
রয়েছে।
ঘ. উদ্দীপক এবং ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতা একই সার্থকতা বহন করে। |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সুফিয়া কামালের সময় কাদের পড়াশোনার কোনো সুযোগ ছিল না? |
| ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? |
| তথ্যসূত্র : |
|---|
|
১. সাহিত্য কণিকা: অষ্টম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,
ঢাকা, ২০২৫। ২. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮। ৩. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫। |

%20ID-%20220064.jpg)
.jpg)
%20ID-%20250058.jpg)