‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্নোত্তর
|
| লালসালু |
লালসালু
সৈয়দ ওয়ালীউল্লাহ
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১: |
|---|
|
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ধলা মিয়া কেমন ধরনের মানুষ ছিল? |
|
ক. ধলা মিয়া নির্বোধ এবং অলস প্রকৃতির মানুষ ছিল।
গ. ওয়াসিকা লালসালু উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ঘ. উদ্দীপকের একাব্বর মুন্সি ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক
দিক ধারণ করেনি। মন্তব্যটি যথার্থ। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন? |
|
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১৯২২ সালের ১৫ আগস্ট তারিখে জন্মগ্রহণ করেন।
গ. উদ্দীপকের মফিজ আলী এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রে মিল ও অমিল
দুটি দিকই লক্ষ করা যায়। মিলের মধ্যে দুজনই ধর্মকে পুঁজি করে নিজেদের
স্বার্থ হাসিল করেছে। দুজনই জানে গ্রামের মানুষ হয় ধর্মান্ধ, নতুনা
ধর্মভীরু অথবা ধর্মপ্রাণ কিন্তু ধর্মকে মুক্তদৃষ্টিতে দেখবার মানুষ
সেখানে কম। মানুষের মাঝে পাপ ও পরকালের ভয় ঢুকিয়ে দিয়ে মজিদ ও মফিজ
দুজনেই নিজেদের আখের ভালোই গুছিয়ে নিয়েছিল।
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ্ ‘লালসালু’ উপন্যাসে মজিদ চরিত্রের মধ্য দিয়ে
মানুষের অস্তিত্বের সঙ্কটকে আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ফুটিয়ে তোলার
চেষ্টা করেছেন। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৩: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মতলুব খাঁ কে? |
|
ক. মতলুব খাঁ হচ্ছে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট।
গ. উদ্দীপকের কাশেম মুন্সি চরিত্রটির সাথে ‘লালসালু’ উপন্যাসের মজিদ
চরিত্রটির মিল এবং অমিল দুটি দিকই লক্ষ করা যাবে।
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ্ একজন অস্তিত্ববাদী কথাশিল্পী। মানুষের অস্তিত্বের
সঙ্কট এবং তা উত্তীর্ণ হয়ে অন্যকে সঙ্কটে ফেলার যে ধারাবাহিক জৈব
প্রবৃত্তি মানুষের মধ্যে প্রবহমান, মজিদ চরিত্রটির মধ্য দিয়ে তিনি তা
চমৎকারভাবে দেখানোর চেষ্টা করেছেন। তাই ‘লালসালু’ উপন্যাসটি পাঠ করার সময়
মজিদ চরিত্রটি সম্পর্কে আমার ধারণা এক জায়গায় স্থির থাকে নি বরং তা
বারবার বদল হয়েছে। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৪: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘সালু’ শব্দের অর্থ কী? |
|
ক. ‘সালু’ শব্দের অর্থ লাল রঙের কাপড়।
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ্র ‘লালসালু’ উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের জয়তুন
বেগম চরিত্র দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করলে আমরা মিল এবং অমিল দুটি
দিকই দেখবো। প্রথমে আমরা মিলের দিকে দৃষ্টিপাত করতে চাই, পরে অমিল অংশ
আলোকপাত করবো। মিলের কথা যদি বলতে হয়, তাহলে বলতে হবে, দুজনই ধর্ম
ব্যবসায়ী। মজিদ এবং জয়তুন বেগম- দুজনই অশিক্ষিত মানুষের সরলতার সুযোগ
নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছে। মজিদ আয়ত্তে এনেছে মহব্বতনগর গ্রামের
মানুষদের। এই কাজটা সে করেছে সুকৌশলে, ধীরে ধীরে। অপরদিকে জয়তুন বেগম
নিয়ন্ত্রণে এনেছে দয়ারামপুর গ্রামের ধর্মপ্রাণ মানুষদের। মিলের মধ্যে
দুজনই ধর্মজীবী এবং তাদের উত্থান হয়েছে নাটকীয়ভাবে।
ঘ. মানুষ সমাজের সৃষ্টি। আর্থ-সামাজিক-সাংস্কৃতিক অভিঘাতে এক একজন মানুষ
গড়ে ওঠে এক ভাবে। উদ্দীপকের জয়তুন বেগমও আর্থ-সামাজিক-সাংস্কৃতিক অভিঘাতে
গড়ে ওঠে একটি জীবন্ত চরিত্র। ব্যাপারটি কিভাবে ঘটে, সেটি একটু বিশ্লেষণ
করা যাক। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৫: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মহব্বতনগর গ্রামে মজিদকে সবার আগে কে দেখেছিল? |
|
ক. মহব্বত নগর গামে মজিদকে সবার আগে দেখেছিল তাহের।
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ্ ‘লালসালু’ উপন্যাসের মজিদের প্রথম স্ত্রী রহিমা এবং
উদ্দীপকের ফজিলাতুন নেসা চরিত্রটির ভেতর মিল এবং অমিল দুটিই রয়েছে।
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ্র ‘লালসালু’ উপন্যাসের চরিত্রগুলো স্কেচের মতো করে
আঁকা হয়েছে। প্রায় সব চরিত্রই দেশ-কাল-পরিপ্রেক্ষিতে সংস্থাপিত এবং
তুলনারহিত সৃষ্টি। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৬: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্র পিতার নাম কী? |
|
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্র পিতার নাম সৈয়দ আহমদউল্লাহ্।
গ. ‘লালসালু’ উপন্যাসের রহিমা এবং উদ্দীপকের শামীমা সুলতানা চরিত্র দুটির
মধ্যে মিল এবং অমিল দুটি দিকই লক্ষযোগ্য।
ঘ. বিন্দার মধ্যে থাকতে পারে সিন্ধার ব্যঞ্জনা, গোষ্পদে তরঙ্গিত হয়
সমুদ্র গর্জন- এটি কেবল কথার কথা নয়, বাস্তবেও এর অজস্র প্রমাণ রয়েছে।
তার একটি দৃষ্টান্ত হিসেবে বর্তমান উদ্দীপকের কথাই বলা যেতে পারে। এ
উদ্দীপকের মাত্র ৫টি বাক্যে বিধৃত হয়েছে আবহমান বাঙালি সমাজের একটি
রূপরেখা। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৭: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. হাসপাতালটি কোথায় অবস্থিত? |
|
ক. হাসপাতালটি করিমগঞ্জে অবস্থিত।
গ. ‘লালসালু’ উপন্যাসের রহিমা এবং উদ্দীপকের হাসনা বানু চরিত্র দুটির
মধ্যে মিল এবং অমিল দুটি দিকই লক্ষণীয়। মিল খুব কম, অমিলই বেশি। প্রথমে
মিলের ক্ষেত্রটি আলোচনা করা যাক, পরে দৃষ্টিপাত করা যাবে অমিলের অংশে।
মিল হচেছ রহিমা এবং হাসনা বানু উভয়েই নিঃসন্তান। বিয়ের পরেও তাদের
সন্তানাদি হয়নি এবং তাদের উভয়ের স্বামীই দ্বিতীয় বিয়ের ইচ্ছা প্রকাশ
করেছে।
ঘ. লেখক হচ্ছেন তাঁর সমকালীন দেশ-কালের নিপুণ রূপকার। তাই সাহিত্যই হচ্ছে
সবচেয়ে কালের নির্ভরযোগ্য ইতিহাস। সৈয়দ ওয়ালীউল্লাহ্ তাঁর সময়ের কথা
বলেছেন, সেটা বিশ শতকের প্রথমার্ধ কিন্তু উদ্দীপকের শুরুতেই দেখা যাচ্ছে
সময়টা একুশ শতকের প্রথমার্ধ। একশো বছরে সময় অনেক বদলে গেছে, বদলে গেছে
সমাজের কাঠামো, বদলে গেছে সেই সমাজের মানুষগুলো। তাই ‘লালসালু’ উপন্যাসের
রহিমা আর উদ্দীপকের হাসনা বানু ভিন্ন ভিন্ন ব্যক্তি। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৮: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. গ্রামে স্কুল বসাতে চায় কে? |
|
ক. গ্রামে স্কুল বসাতে চায় আক্কাস।
গ. উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসে উপস্থাপিত ধর্মব্যবসায়ী ও প্রগতিশীল
তরুণের চেতনার সাথে দ্বন্দ্বের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ঘ. “উদ্দীপকের মোল্লাদের এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদের চেতনাগত
বৈশিষ্ট্য একই।” মন্তব্যটি যথার্থ। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৯: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. পীর সাহেবের আগমন ঘটে কোন গ্রামে? |
|
ক. পীর সাহেবের আগমন ঘটে আওয়ালপুর গ্রামে।
গ. উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত পীর সাহেবের আগমনের ঘটনাটির
প্রতি ইঙ্গিত করেছে।
ঘ. না, উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের সম্পূর্ণ ভাব ধারণ করে না। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১০: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. খালেক ব্যাপারী মসজিদের কত আনা খরচ বহন করতে চায়? |
|
ক. খালেক ব্যাপারী মসজিদের বারআনা খরচ বহন করতে চায়।
গ. উদ্দীপকের মতি মাস্টার ‘লালসালু’ উপন্যাসের নব্যশিক্ষিত প্রগতিশীল
চেতনার আক্কাস চরিত্রের প্রতিনিধি।
ঘ. “উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের মাত্র একটি ভাবকে ধারণ করতে সক্ষম
হয়েছে।” মন্তব্যটি যথার্থই হয়েছে। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১১: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. তাহাদের নৌকা কোন সড়কটার কাছে এসে পড়ে? |
|
ক. তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে।
গ. উদ্দীপকের বহিপীর ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের সাথে সাদৃশ্য
রয়েছে।
ঘ. “উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের ভাবার্থের দর্পণ।” মন্তব্যটি আমার মতে
যৌক্তিক নয়। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১২: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী? |
|
ক. মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা।
গ. উদ্দীপকের তাহেরার সাথে ‘লালসালু’ উপন্যাসের জামিলা চরিত্রের সাদৃশ্য
রয়েছে প্রতিবাদী চেতনায়।
ঘ. “উদ্দীপকের তাহেরা এবং ‘লালসালু’ উপন্যাসের জামিলা একই সামাজিক
বৈষম্যের শিকার।” মন্তব্যটি সঠিক। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১৩: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : পাঁচুকান্দা ইউনিয়নের চেয়ারম্যান হাসান শিকদারের শ্বশুর কাসেম হালদার। দেখতে শুনতে বোকা কিসিমের মনে হলেও বদের একশেষ। মেয়েকেই শুধু হাসান শিকদারের ঘাড়ে গছিয়ে দেয়নি, নিজেও জামাইবাড়ির আজীবন ভোগদখল সদস্য বনে গেছে। হাসান চেয়ারম্যানও শ্বশুরের যাবতীয় সম্মান নাশ করে তার যাবতীয় অকামের দোসর শ্বশুরকে করে নিয়েছে। একদিন শেষরাতে শ্বশুরকে তারাকান্দি বাজার থেকে কয়েক প্যাকেট নিষিদ্ধ দ্রব্য খুব গোপনে আনতে বলে। অমাবস্যার রাতে পলাশপুরের শ্যাওড়া গাছতলা দিয়ে ‘তেনাদের’ এড়িয়ে ঝামার বাজার যাওয়ার ব্যপারে কাশেম হালদার খুব ভয় পেতে থাকে। সে নিজে না গিয়ে অন্যকে দিয়ে কাজটি সমাধাণ করার বুদ্ধি আটতে থাকে।
ক. মজিদের ঘর কিসের তৈরি? |
|
ক. মজিদের ঘর ইটের তৈরি।
গ. উদ্দীপকের কাসেম হালদার ‘লালসালু’ উপন্যাসের ধলা মিঞা চরিত্রের
অনুরূপ।
ঘ. “উদ্দীপকের চেয়ারম্যান হাসান শিকদার আর ‘লালসালু’র খালেক ব্যাপারীর
সমস্যা সমধর্মী না হলেও ঘটনা ফাঁস হলে উভয়ের পরিণতি সমরূপ হতে বাধ্য।”-
উক্তিটি যথার্থ সঠিক। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১৪: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কখন বৈঠক ডাকা হলো? |
|
ক. সন্ধ্যার পরে বৈঠক ডাকা হলো।
গ. ‘মুসলিম সাহিত্য-সমাজ’ এর লেখকদের সাথে ‘লালসালু’ উপন্যাসের
সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো মোদাব্বের মিঞার ছেলে আক্কাস। ➠ সৈয়দ
ওয়ালীউল্লাহ্র ‘লালসালু’ উপন্যাসে আক্কাস মোদাব্বের মিঞার ছেলে। সে
ইংরেজি স্কুলে পড়েছে। তারপর বিদেশে গিয়ে বহুদনি থেকেছে। সেখানে চাকরি করে
পয়সা জমিয়ে সে আবার গ্রামে ফিরে এসেছে। আক্কাস গ্রামে একটি স্কুল
প্রতিষ্ঠা করতে চায়।
ঘ. উদ্দীপকে ‘ইসলাম বিদ্বেষী’ আর ‘লালসালু’র দাড়ি না থাকা একই রকম হামলার
একই অস্ত্রবিশেষ। প্রতিক্রিয়াশীল ভন্ড ধর্মব্যবসায়ী মজিদ দাড়ি না থাকার
কথাটি বলেছে মোদাব্বের মিঞার ছেলে আক্কাসকে। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১৫: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. করিমগঞ্জে কী আছে? |
|
ক. করিমগঞ্জে একটি হাসপাতাল আছে।
গ. উদ্দীপকে উল্লিখিত ধর্ম নিয়ে বাড়াবাড়ি ‘লালসালু’ উপন্যাসের কেন্দ্রীয়
চরিত্র মজিদের আওয়ালপুরের পীরের সাথে সৃষ্ট দ্বন্দ্ব সংঘাতকে ইঙ্গিত করে।
ঘ. হ্যাঁ, প্রশ্নোক্ত মন্তব্যে ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগরকে যে
মূর্খতা যুগের সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অনাচারের আদর্শ ভূমি বলা
হয়েছে তার সাথে আমি একমত। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১৬: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘লালসালু’ উপন্যাসের শেষ বাক্যটি কী? |
|
ক. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।
গ. সংজ্ঞাহীন জমিলাকে বিছানায় শুইয়ে দেওয়ার পর মজিদের মনে যে
প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তারই মাঝে উদ্দীপকের বহিপীরের অনুধাবনের
অনুরূপ লক্ষণীয়।
ঘ. “উদ্দীপকের বহিপীরের অনুধাবনের অনুরূপ অনুধাবন মজিদের ভিতর ক্ষণিকের
জন্যে এলেও তা মজিদকে পাল্টাতে পারেনি।” প্রশ্নোক্ত এ মন্তব্যের সাথে আমি
একমত। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১৭: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সে হঠাৎ জমিলাকে বুকে টেনে নেয় কপালে আস্তে চুমা খায়? |
|
ক. রহিমা হঠাৎ জমিলাকে বুকে টেনে নেয় কপালে আস্তে চুমা খায়।
গ. উদ্দীপকের জুলেখা উপন্যাসের জমিলা চরিত্রের প্রতিচ্ছবি। বাংলা
সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহÍ ‘লালসালু’
উপন্যাসের জমিলার হাসির রূপ এখানে ব্যক্ত করা হয়েছে।
ঘ. আশাহতের, বঞ্চিতের যে শোক তা উদ্দীপকের জুলেখাকে পাথর বানিয়েছে আর
‘লালসালু’ উপন্যাসের জমিলাকে বানিয়েছে ঠাটাপড়া মানুষের মতো। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১৮: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কে ল্যাট মেরে বসেই থাকে? |
|
ক. জমিলা ল্যাট মেরে বসেই থাকে।
গ. রাশিদার চোখে দেখা নতুন রাসু ‘লালসালু’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র
মজিদের প্রথম স্ত্রী রহিমার চোখে দ্বিতীয় স্ত্রী জমিলার প্রতিবাদে
হতবুদ্ধি ও অসহায় এক নতুন মজিদকে দেখার ঘটনার প্রতি ইঙ্গিত করে। বাংলা
সাহিত্যের এক ভিন্ন স্বাদের উপন্যাস ‘লালসালু’। মজিদ উপন্যাসের কেন্দ্রীয়
চরিত্র। উপন্যাসের এক পর্যায়ে নতুন এক মজিদকে দেখে তার স্ত্রী রহিমা।
ঘ. মানুষ ভাবে এক হয় আর এক। এ কারণে মানুষ কখনো কখনো তার কৃতকর্মের ভুল
আবিষ্কার করে এবং তার জন্যে অনুতপ্ত হয়। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ১৯: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কীসের পর জিকির শুরু হয়? |
|
ক. যথেষ্ট দোয়া দরুদ পাঠের পর জিকির শুরু হয়।
গ. উদ্দীপকের মিরা ‘লালসালু’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের দ্বিতীয়
স্ত্রী জমিলার অনুরূপ। মাজারে এক সন্ধ্যায় জিকির হয়। এ উপলক্ষে খিচুড়িও
রান্না করা হয়। রান্নার দায়িত্বে থাকে মজিদের প্রথম স্ত্রী রহিমা।
দ্বিতীয় স্ত্রী জমিলা রহিমার রান্নাবান্নার কাজ দেখে। বাইরে থেকে জেকেরের
আওয়াজ আসতে থাকে। প্রথমে জেকের চলে আস্তে আস্তে, পরে তা বহু মানুষের
সম্মিলিত আওয়াজে প্রচণ্ড গতি পায়। এতে জমিলার মনের মধ্যে কেমন একটা ভয়
জাগে।
ঘ. প্রশ্নোক্ত মন্তব্য উদ্দীপকের মিরার বান্ধবীর মায়ের ‘লালসালু’
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের প্রথম স্ত্রী রহিমার মতো স্বামীভক্তি
সম্পর্কে সুন্দর একটা বর্ণনা দেওয়া হয়েছে। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২০: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মাজারে জমিলাকে বেঁধে রেখে মজিদ কোন সুরাটি পাঠ করেছিল?
|
|
ক. মাজারে জামিলাকে বেঁধে রেখে মজিদ সুরা ফালাক পাঠ করেছিল।
গ. কুসুমির প্রতি হারেজ ফকিরের মিথ্যা বাগাড়মাম্বরতা ‘লালসালু’ উপন্যাসের
জমিলাকে শায়েস্তা করা কালে মজিদের মিথ্যা বাগাড়ম্বরতার অনুরূপ।
ঘ. “কুসুমের মতো দেখতে কুসুমির প্রতি দুর্দান্ত হয়ে ওঠা এক অজানা ভীতি
ফকিরের মতো ‘লালসালু’ উপন্যাসের মজিদকেও প্রকম্পিত করে তুলেছিল।”
প্রশ্নোক্ত ঐ মন্তব্যটি সঙ্গত কারণেই যথার্থ বলে আমি মনে করি। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২১: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. জমিলা ঘরে আসার পরে রহিমা কোথায় শয়ন করে? |
|
ক. জমিলা আসার পরে রহিমা বারান্দার মতো ঘরটায় শয়ন করে। খ. মহব্বতনগর
গ্রামের মানুষ মজিদকে মান্য করে ভয় থেকে শ্রদ্ধা বা ভক্তি থেকে নয়।
গ. সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
থাকে। যে কোনো সাহিত্যকর্ম বা সাহিত্যিককে মূল্যায়ন করবার সময় তাই
দেশ-কাল-পরিপ্রেক্ষিত পর্যালোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ঘ. সাহিত্য হচ্ছে সময়ের দর্পণ, কালের নিরপেক্ষতম ইতিহাস। সাহিত্যে
সময়কালের অমোছনীয় ছাপ রয়ে যায়। সৈয়দ ওয়ালীউল্লাহ্র ‘লালসালু’ উপন্যাসে
বিশ শতকের প্রথমার্ধের গ্রামীণ বাঙালি সমাজের রূপরেখা নিপুণভাবে অঙ্কিত
হয়েছে। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২২: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. আক্কাসের বাবার নাম কী? |
|
ক. আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা।
গ. ‘লালসালু’ উপন্যাসের বাস্তবতার সঙ্গে উদ্দীপকের বাস্তবতা
সঙ্গতিসম্পন্ন নয়।
ঘ. বাস্তবতা একটি আপেক্ষিক ধারণা। এই অর্থে একজনের কাছে যেটি বাস্তব,
অন্য জনের কাছে সেটি বাস্তব না-ও হতে পারে। তাহলে প্রশ্ন উঠতেই পারে,
সর্বজনীন বাস্তববাদ বলে কি কিছু নেই তাহলে? সেটি তাহলে কী? বাস্তবতা বলতে
আমরা সর্বজনীন বাস্তবতাকেই বুঝে থাকি। সর্বজনীন বাস্তবতা হচ্ছে ওই
বাস্তবতা সবার কাছেঅন্তত বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য। আমরা এই
মানদণ্ডে যাচাই করে দেখতে চাই, সৈয়দ ওয়ালীউল্লাহ্ বাস্তববাদী লেখক ছিলেন
কিনা। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২৩: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্র শেষ কর্মস্থল কোথায় ছিল? |
|
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্র শেষ কর্মস্থল ছিল প্যারিস।
গ. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাসের জমিলা এবং উদ্দীপকের জয়নাব
চরিত্র দুটির মধ্যে আমরা কিছু মিল এবং বেশ কিছু অমিল লক্ষ করি। প্রথমে
মিলের দিকটি আলোচনা করা যাক এরপরে আমরা আলোচনা করবো অমিলের
ক্ষেত্রসমূহ।
ঘ. দেখবার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এক একজন ব্যক্তির মূল্যায়ন একেক রকম লাল
চশমা পরে তাকালেই সবকিছু যেমন লাল মনে হয়, সবুজ চশমায় সবুজ, নীল চশমায়
নীল। কোনো চরিত্র মূল্যায়নের সময় পাঠকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চরিত্রটি
হয়ে উঠতে পারে পাঠকীয়, আবার তেমনই হয়ে যেতে পারে বিরক্তকরও।
সাহিত্যতত্ত্বের এই সূত্রটি উদ্দীপকের হাসমত আলী চরিত্রটি মূল্যায়নের
সময়েও প্রযোজ্য হবে। হাসমত আলী আমার চোখে কেমন হয়ে ধরা পড়েছে সেটি আমি
লিপিবদ্ধ করার চেষ্টা করছি। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২৪: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. খ্যাংটা বুড়ীর মৃত পুত্রের নাম কী? |
|
ক. খ্যাংটা বুড়ীর মৃত পুত্রের নাম যাদু।
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ্র ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারী এবং উদ্দীপকের
আকরাম চৌধুরী চরিত্র দুটির মধ্যে আমরা মিল এবং অমিল দুটি দিকই লক্ষ করি।
প্রথমে আমরা মিলের দিকগুলো আলোচনা করব তারপর আলোকপাত করা হবে অমিলের
অংশগুলো। শুরুতেই বলে দিচ্ছি, দুটি চরিত্রের মধ্যে মিলগুলো আপাতত বাহ্যিক
আর অমিলটি চরিত্রের বৈশিষ্ট্যগত।
ঘ. একজন কথাশিল্পী যখন কোনো চরিত্র নির্মাণ করেন তখন ঐ চরিত্রটিকে তিনি
স্থাপন করেন চরিত্রটির দেশ-কাল সমাজ-সংস্কৃতির পটভূমিতে। তাহলেই কেবল
অঙ্কিত চরিত্রটি বাস্তব ও জীবন্ত হয়ে ওঠে। সৈয়দ ওয়ালীউল্লাহ্ তাঁর
‘লালসালু’ উপন্যাসে খালেক ব্যাপারীর চরিত্রটি নির্মাণ করবার সময়
চরিত্রটিকে তার দেশ-কাল-সমাজ-সংস্কৃতির পটভূমিতে ফেলে রূপায়ণ করেছেন কিনা
সেটা আমরা পরীক্ষা করে দেখতে চাই। সার্থক চরিত্র হিসেবে খালেক ব্যাপারীর
নির্মিতির জন্যে এটি একটি অপরিহার্য শর্ত। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২৫: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. অন্যের পায়ের তলায় কী দুমড়ে যায়? |
|
ক. অন্যের পায়ের তলায় টুপিটা দুমড়ে যায়।
গ. উদ্দীপকের বক্তব্য ‘লালসালু’ উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলে নিশুতি
রাতে ট্রেন পৌঁছার পরে জীবনের প্রয়োজনে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ার
বিষয়টিকে আলোকপাত করেছে।
ঘ. ‘লালসালু’ উপন্যাসের প্রেক্ষাপট বিশ শতকের মাঝামাঝি সময়ের বর্তমান
বৃহত্তর নোয়াখালি অঞ্চলের জনবহুলতা শস্যহীনতা, দারিদ্র্য, অভাব ও
ক্ষুধাক্লিষ্ট মানুষের জীবনযাত্রা দিয়ে শুরু।
|
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২৬: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কী শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে উঠে? |
|
ক. শিকারির নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে উঠে।
গ. উদ্দীপকের সফদার মিয়া ‘লালসালু’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ
চরিত্রের কথা মনে করিয়ে দেয়।
ঘ. উদ্দীপকের সফদার মিয়া ‘লালসালু’ উপন্যাসের নায়ক মজিদ চরিত্রের
সামগ্রিক দিক নয়, বরং এক বিশেষ দিককে ধারণ করে। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২৭: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ? |
|
ক. গারো পাহাড় মধুপুর গড় থেকে তিন দিনের পথ।
গ. মজিদ চরিত্রের উপস্থিত ঘটনাকে কাল্পনিক গল্প, রোমাঞ্চকর বর্ণনা, আর
নাটকীয় উপস্থাপনার মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার বৈশিষ্ট্য
উদ্দীপকের গহের আলীর মধ্যে প্রতিফলিত হয়েছে।
ঘ. “উদ্দীপকে বর্ণিত সমাজ মানস ‘লালসালু’ উপন্যাসের সমাজ মানসেরই
প্রতিচ্ছবি” শীর্ষক মন্তব্যটি যথার্থ। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২৮: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মাঠে গিয়ে মানুষ কী হয়ে উঠে? |
|
ক. মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে উঠে।
গ. বাংলার চিরকালীন যে রুপটি উদ্দীপকে এসেছে তা জমির প্রতি আন্তরিক নিবিড়
ভালোবাসা এবং তার জন্য বুকের রক্ত ঝরানোর মধ্যে দিয়ে ‘লালসালু’ উপন্যাসে
উঠে এসেছে।
ঘ. ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু কারণে উদ্দীপকের জনগোষ্ঠী এবং ‘লালসালু’
উপন্যাসের গ্রামীণ জনগোষ্ঠী উভয়ে কোমল প্রকৃতির, অজ্ঞেয়, অলৌকিক শক্তির
প্রতি বিশ্বাসী এবং জমির জন্যে মুহূর্তে বজ্রকঠোর প্রকৃতির অধিকারী হয়ে
উঠে। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ২৯: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ধুলো-ওড়ানো মাঠের দিকে তাকিয়ে মজিদের কী স্মরণ হয়? |
|
ক. ধুলো ওড়ানো মাঠের দিকে তাকিয়ে মজিদের জীবনের অতিক্রান্ত দিনগুলোর কথা
স্মরণ হয়।
গ. একাকিত্বের, নিঃসঙ্গতার হাহাকারে নিজের আশ্রয়স্থলের অস্তিত্ব সম্পর্কে
চরম জিজ্ঞাসা উদিত হওয়ার দিক থেকে উদ্দীপকের রমিজের চিন্তার সাথে
‘লালসালু’ উপন্যাসের মজিদের মিল রয়েছে।
ঘ. “চিন্তার মিল থাকলেও উদ্দীপকের রমিজ আর ‘লালসালু’ উপন্যাসের মজিদ
সম্পূর্ণ ভিন্ন আদর্শের অধিকারী।” প্রশ্নোক্ত এ মন্তব্যটি সঙ্গত কারণেই
যথার্থ বলে আমি মনে করি। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৩০: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কিসের ধৈর্যের সীমা নেই? |
|
ক. অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির ধৈর্যের সীমা নেই।
গ. “শস্যের চেয়ে টুপি বেশি। ধর্মের আগাছা বেশি।” উক্তিটির সাথে উদ্দীপকের
নিবিড় সাদৃশ্য দৃশ্যমান।
ঘ. শস্যহীন জনবহুল একটি অঞ্চলকে লেখক খোদাতা’লার বিশেষ দেশ বলে আখ্যায়িত
করেছেন। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৩১: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. বাংলা বর্ষের কোন মাসে নিরাক পড়ার কথা বলা হয়েছে? |
|
ক. বাংলা বর্ষের শ্রাবণ মাসে নিরাক পড়ার কথা বলা হয়েছে।
গ. উদ্দীপকে সলিমুদ্দির পুলকিত হওয়া ‘লালসালু’ উপন্যাসের মজিদের নিজস্ব
দর্শন তথা ভাবনার একটি দিক উদ্ঘাটিত হয়েছে।
ঘ. “অপব্যবসায় উদ্দীপকের সলিমুদ্দির আকস্মিকতা ও রোমাঞ্চ মহব্বতনগরের
মজিদের নাটকীয়ভাবে প্রকাশকে মনে করিয়ে দেয়।” প্রশ্নোক্ত এ বক্তব্য বিষয়ের
সাথে আমি একমত। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৩২: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কার ওপর আমাদের প্রগাঢ় ভরসা? |
|
ক. খোদার উপর আমাদের প্রগাঢ় ভরসা। গ. ‘লালসালু’ উপন্যাসে মজিদের চরিত্রে যে ধর্ম বিষয়ক নির্মমতা প্রকাশ পেয়েছে, উদ্দীপকের মৌলভীর চরিত্রে সেটার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর। ঘ. ধর্ম বিষয়ে উদ্দীপকের মৌলভী ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ যে আগ্রাসী মনোভাবের পরিচয় দিয়েছে- সে দিকটা আলোচনা কর। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৩৩: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. দুদু মিঞার কয় ছেলে? |
|
ক. দুদু মিঞার সাত ছেলে। গ. লালসালু উপন্যাসের মজিদের চরিত্রে মানুষ ঠকানোর যে প্রবণতা, সেটাই উদ্দীপকের সাথে সাদৃশ্য-ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে মানুষের চরিত্রে ঠকানোর প্রভাব নিয়ে আলোচনা করেছে। যার প্রতিফলন পাওয়া যায় ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রে- এ দিকটি বিশ্লেষণ কর। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৩৪: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. মজিদ কার নির্দেশে মহব্বতনগর গ্রামে আসে? |
|
ক. মজিদ স্বপ্নে মোদাচ্ছের পিরের নির্দেশ পেয়ে মহব্বতনগর গ্রামে আসে।
গ. উদ্দীপকের হোসেনপুর গ্রাম ও ‘লালসালু’ উপন্যাসের মজিদের প্রাচীন আবাসস্থল সামঞ্জস্যপূর্ণ-এটা ব্যাখ্যা কর। ঘ. ‘লালসালু’ উপন্যাসের মজিদ ও মহব্বতনগর গ্রামকে ঘিরে যে সমাজ বাস্তবতা প্রকাশ পেয়েছে, উদ্দীপকের হোসেনপুর গ্রামেও সে সমাজবাস্তবা বিদ্যমান-এ দিকটি আলোচনা কর। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৩৫: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কখনো কখনো কে সারা দিন মানব জাতির জন্য দোয়া করে? |
|
ক. কখনো কখনো রহীমা সারা দিন মানব জাতির জন্য দোয়া করে। গ. ‘লালসালু’ উপন্যাসের মজিদ ও উদ্দীপকের আগন্তুক সম্পূর্ণ বিপরীত মানসিকতার অধিকারী এ দিকটি ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের আগন্তুক মানুষের জন্য শান্তি কয়ে এনেছে। ‘লালসালু’ উপন্যাসের মজিদও যদি মানবতার পক্ষে কাজ করতো, তবে মহব্বতনগরে কোনো অশান্তি থাকত না- এ দিকটি আলোচনা কর। |
| ‘লালসালু’ উপন্যাসের সৃজনশীল প্রশ্ন- ৩৬: |
|---|
|
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : লোক- দেখানো নামাজে কখনও প্রার্থনা হয় না। পৃথিবীতে আল্লাহর সত্তা জীবন্ত করে রাখবার জন্যেই এই প্রকাশ্য সামাজিক অনুষ্ঠান। প্রার্থনা যা, তা একান্ত আন্তরিক হবে, তা হবে আত্মার স্বতঃউৎসারিত ভাব। দীর্ঘ পঞ্চাশ, ত্রিশ, বিশ ও চৌদ্দবার উঠা-বসা না করে সংক্ষিপ্তভাবে শুধু ফরয নামাযটুকু পালন করে সামাজিক প্রার্থনার মর্যাদা রাখলেই যথেষ্ট হয়।
ক. কে নামাজ পড়তে গিয়ে জায়নামাজে ঘুমিয়ে যায়? |
|
ক. জমিলা নামাজ পড়তে গিয়ে জায়নামাজে ঘুমিয়ে যায়। গ. ‘লালসালু’ উপন্যাসে মজিদ জমিলার সাথে নামাজের জন্য যে ব্যবহার করে, উদ্দীপকের বক্তব্যের সাথে তা বৈসাদৃশ্যপূর্ণ- ব্যাখ্যা কর। ঘ. ‘লালসালু’ উপন্যাসে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ঔপন্যাসিক যে সত্যকে নিরূপণ করতে চেয়েছেন, উদ্দীপকে তা সরলভাবে আলোচিত হয়েছে- এ দিকটা বিশ্লেষণ কর। |
| তথ্যসূত্র : |
|---|
|
১. বাংলা পাঠ: একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,
২০২৫। ২. উপন্যাসসমগ্র: সৈয়দ ওয়ালীউল্লাহ্, প্রতীক প্রকাশনা সংস্থা, ঢাকা, অক্টোবর ২০১৬। ৩. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮। ৪. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫। |
