একুশের গান- আবদুল গাফফার চৌধুরী
|
| একুশের গান |
একুশের গান
আবদুল গাফফার চৌধুরী
আমার ভাইয়ের
রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের
অশ্রু-গড়া
এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি॥
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখিরা
শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক
বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি
দিন বদলের
ক্রান্তি
লগনে
তবু তোরা পার পাবি?
না, না, না, না, খুন-রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি॥
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনিগন্ধা
অলকানন্দা
যেন,
এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো॥
সেই আঁধারের পশুদের মুখ চেনা
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোড়ে
এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি॥
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর-ছেলে বীর-নারী
আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি॥
![]() |
| শহিদ মিনার; চিত্রকর: মো. আমানুজ্জামান আমান, প্রথম শ্রেণি |
| ‘একুশের গান’ কবিতার উৎস নির্দেশ: |
|---|
| ১৯৫৩ খ্রিষ্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে ‘একুশের গান’ প্রথম ছাপা হয়। |
| ‘একুশের গান’ কবিতার শব্দার্থ ও টীকা: |
|---|
|
➠ রক্তে রাঙানো- বহু মানুষের আত্মোৎসর্গে সিক্ত বা উজ্জ্বল। ➠ অশ্রু-গড়া- চোখের পানিতে নির্মিত। ➠ বসুন্ধরা- পৃথিবী। ➠ ক্রান্তি- পরিবর্তন। ➠ খুন-রাঙা- রক্তে রাঙা/লাল। ➠ লগন- লগ্ন, উপযুক্ত বা শুভ সময়। ➠ অলকানন্দা- একটি ফুলের নাম। ➠ ওরা গুলি ছোড়ে- এখানে পাকিস্তানি পুলিশকে বোঝানো হয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের ওপর তারা গুলি ছুঁড়েছিল। |
| ‘একুশের গান’ কবিতার পাঠের উদ্দেশ্য: |
|---|
| ‘একুশের গান’ কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা-আন্দোলনে বাঙালির আত্মত্যাগ নিয়ে একদিকে গর্ব করতে শিখবে, অন্যদিকে তারা শহিদের রক্তের ঋণ শোধ করার জন্য সব ধরনের অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হবে। |
| ‘একুশের গান’ কবিতার পাঠ-পরিচিতি ও মূলভাব: |
|---|
| ১৯৫৩ খ্রিষ্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে ‘একুশের গান’ প্রথম ছাপা হয়। এখানে ১৯৫২ খ্রিষ্টাব্দে সংঘটিত ভাষা-আন্দোলনে বাঙালি ছাত্র-জনতার আত্মোৎসর্গকে স্মরণ করা হয়েছে। ভাষা-আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না। এখানে অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে। |
| ‘একুশের গান’ কবিতার কবি পরিচিতি : |
|---|
|
আবদুল গাফ্ফার চৌধুরী কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে
খ্যাতিমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে
তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সমাজমনস্ক লেখক হিসেবে
ভাষা-আন্দোলন (১৯৫২) ও মুক্তিযুদ্ধ (১৯৭১) চলাকালে বিশেষ ভূমিকা পালন করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হলো
‘ডানপিটে শওকত’, ‘আঁধার কুঠির ছেলেটি’ ইত্যাদি। তিনি বাংলা একাডেমি
পুরস্কার, একুশে পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কারসহ বিভিন্ন পদক
ও পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৩৪ খ্রিষ্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন এবং ২০২২ খ্রিষ্টাব্দের ১৯শে মে লন্ডনে মৃত্যুবরণ করেন। |
| ‘একুশের গান’ কবিতার কর্ম-অনুশীলন: |
|---|
|
ক. একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে একটি দাওয়াতপত্র তৈরি করো (একক
কাজ)। খ. একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করে তোমাদের লেখা কবিতা-গল্প-প্রবন্ধ নিয়ে একটি দেওয়াল পত্রিকা তৈরি করো (দলগত কাজ)। |
| ‘একুশের গান’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন: |
|---|
প্রশ্ন থেকে
অভিনন্দন!
|
| ‘একুশের গান’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: |
|---|
| প্রশ্ন- ১: কার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি? উত্তর: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। প্রশ্ন- ২: কাকে ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া বলা হয়েছে? উত্তর: ফেব্রুয়ারিকে ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া বলা হয়েছে। প্রশ্ন- ৩: কেমন দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি? উত্তর: সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি। প্রশ্ন- ৪: কী হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। উত্তর: শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। প্রশ্ন- ৫: নীল গগনের বসনে কখন চাঁদ চুমো খেয়েছিল? উত্তর: নীলগগনের বসনে শীতের শেষে চাঁদ চুমো খেয়েছিল। প্রশ্ন- ৬: কবি হাটে-মাঠে, ঘাটে-বাঁকে মানুষের কোন শক্তিকে কাজে লাগাতে চান? উত্তর: কবি হাটে-মাঠে, ঘাটে-বাঁকে মানুষের সুপ্ত শক্তিকে কাজে লাগাতে চান। প্রশ্ন- ৭: ‘একুশের গান’ কবিতাটি কোন শহিদের স্মরণে লেখা হয়েছে? উত্তর: ‘একুশের গান’ কবিতাটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে লেখা হয়েছে। প্রশ্ন- ৮: ‘বসুন্ধরা’ শব্দের অর্থ কী? উত্তর: ‘বসুন্ধরা’ শব্দের অর্থ পৃথিবী। প্রশ্ন- ৯: পথে পথে কী ফোটে? উত্তর: পথে পথে রজনীগন্ধা ফোটে। প্রশ্ন- ১০: ‘একুশের গান’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়? উত্তর: ‘একুশের গান’ কবিতাটি ১৯৫৩ সালে প্রকাশিত হয়। প্রশ্ন- ১১: ‘একুশের গান’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কী নিয়ে গর্ব করতে শিখবে? উত্তর: ‘একুশের গান’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন নিয়ে গর্ব করতে শিখবে। প্রশ্ন- ১২: ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে? উত্তর: ‘একুশের গান’ কবিতার রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। প্রশ্ন- ১৩: ‘একুশের গান’ কবিতার পটভূমি কী? উত্তর: ‘একুশের গান’ কবিতার পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন। প্রশ্ন- ১৪: কার রক্তে একুশে ফেব্রুয়ারি রাঙানো? উত্তর: একুশে ফেব্রুয়ারি ভাইয়ের রক্তে রাঙানো। প্রশ্ন- ১৫: আজ কাকে জাগতে বলা হয়েছে? উত্তর: আজ একুশে ফেব্রুয়ারিকে জাগতে বলা হয়েছে। প্রশ্ন- ১৬: নীল গগনের বসনে কে চুমু খেয়েছিল? উত্তর: নীল গগনের বসনে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল। |
| ‘একুশের গান’ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন: |
|---|
|
প্রশ্ন- ১: ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’- চরণটি ব্যাখ্যা
করো।
প্রশ্ন- ২:‘ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে’- কারা, কেন
গুলি ছোড়ে ব্যাখ্যা করো।
প্রশ্ন- ৩: ‘সেই আঁধারের পশুদের মুখ চেনা’—চরণটি ব্যাখ্যা করো।
প্রশ্ন- ৪: ‘ওরা গুলি ছোড়ে’ এখানে ‘ওরা’ বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন?
প্রশ্ন- ৫: ‘তাহাদের তরে মায়ের বোনের, ভায়ের চরম ঘৃণা’—এখানে তাহাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন?
প্রশ্ন- ৬: কবি কেন একুশে ফেব্রুয়ারিকে জেগে উঠতে আহ্বান করেছেন?
প্রশ্ন- ৭: কবিতায় পশু বলা হয়েছে কাদের এবং কেন?
প্রশ্ন- ৮: ‘জাগো নাগিনীরা, জাগো কালবোশেখীরা’ বলতে কবি কী বঝিয়েছেন?
প্রশ্ন- ৯: “দেশের ভাগ্য ওরা করে বিক্রয়’—বলতে কী বোঝানো হয়েছে।
প্রশ্ন- ১০: ফেব্রুয়ারিকে ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া বলা হয়েছে কেন?
প্রশ্ন- ১১: ‘আজো জালিমের কারাগারে মরে বীর-ছেলে বীর-নারী’—ব্যাখ্যা করো।
প্রশ্ন- ১২: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” —চরণটি ব্যাখ্যা করো।
প্রশ্ন- ১৩: ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’—চরণটি ব্যাখ্যা করো।
প্রশ্ন- ১৪: ‘ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে’—কারা, কেন গুলি ছোড়ে ব্যাখ্যা করো। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ii. 'ওরা কেড়ে নিতে চায় বুকের স্বপ্ন, মায়ের মুখের ভাষা
ক. ‘একুশের গান’ কবিতাটি কোন শহিদের স্মরণে লেখা হয়েছে? |
|
ক. ‘একুশের গান’ কবিতাটি বায়ান্নর ভাষা আন্দোলনের ভাষা শহিদদের স্মরণে
লেখা হয়েছে।
গ. প্রথম উদ্দীপকের অভিযাত্রিকদের চেতনা, নীতিবোধ ও কর্মকাণ্ডের সঙ্গে
দ্বিতীয় উদ্দীপকের ‘ওদের’ অর্থাৎ পাকিস্তানিদের চেতনা, নীতিবোধ ও
কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বৈসাদৃশ্যপূর্ণ।
ঘ. নির্ভীকতা ও মুক্তির তীব্র আকাক্সক্ষা পোষণের দিক বিবেচনায় বলা যায়,
প্রথম উদ্দীপকের অভিযাত্রিকরা ‘একুশের গান’ কবিতার ভাষা শহিদদেরই
প্রতিরূপ। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘একুশের গান’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়? |
|
ক. ‘একুশের গান’ কবিতাটি ১৯৫৩ সালে প্রকাশিত হয়।
গ. উদ্দীপক ও ‘একুশের গান’ কবিতার মধ্যে প্রতিবাদী মানসিকতার সাদৃশ্য
রয়েছে।
ঘ. উদ্দীপকে ‘একুশের গান’ কবিতার বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে-
উক্তিটি যথার্থ। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৩: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘একুশের গান’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কী নিয়ে গর্ব করতে শিখবে?
|
|
ক. ‘একুশের গান’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন নিয়ে গর্ব
করতে শিখবে।
গ. উদ্দীপকটি ‘একুশের গান’ কবিতার প্রতিবাদী দিকটি ইঙ্গিত করে।
ঘ. উদ্দীপকের ‘তারা’ ‘একুশের গান’ কবিতার ভাষা শহিদদের প্রতিরূপ- উক্তিটি
যথার্থ। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৪: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ii. ভাইয়ের বুকে রক্তে আজিকে
ক. ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে? |
|
ক. ‘একুশের গান’ কবিতার রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী।
গ. উদ্দীপক-i ‘একুশের গান’ কবিতার ২১শে ফেব্রুয়ারি থেকে প্রেরণা নেওয়ার
বিষয়টির সঙ্গে সংগতিপূর্ণ।
ঘ. উদ্দীপক-i ও ii-এ প্রকাশিত চেতনা ‘একুশের গান’ কবিতার মূল চেতনার
সমান্তরাল নয় এ কথার সঙ্গে আমি একমত নই। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৫: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘একুশের গান’ কবিতার পটভূমি কী? |
|
ক. ‘একুশের গান’ কবিতার পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
গ. উদ্দীপকে প্রকাশিত হয়েছে পশ্চিমা শোষকগোষ্ঠীর অন্যায়-নির্যাতন এবং
তাদের বিরুদ্ধে বাঙালির অপ্রতিরোধ্য সংগ্রামী মনোভাবের দিক, যা ‘একুশের
গান’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।
ঘ. ‘উদ্দীপক ও ‘একুশের গান’ কবিতার মূলসুর একই- উক্তিটি যথার্থ। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৬: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কার রক্তে একুশে ফেব্রুয়ারি রাঙানো? |
|
ক. একুশে ফেব্রুয়ারি ভাইয়ের রক্তে রাঙানো।
গ. উদ্দীপকে ‘একুশের গান’ কবিতায় ছেলেহারা প্রতীক্ষারত শত মায়ের
অশ্রুবিসর্জন করার বিষয়টি ফুটে উঠেছে।
ঘ. উদ্দীপক এবং ‘একুশের গান’ কবিতাটি একই ভাবের ধারক-এ বিষয়টির সাথে আমি
একমত। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৭: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. আজ কাকে জাগতে বলা হয়েছে? |
|
ক. আজ একুশে ফেব্রুয়ারিকে জাগতে বলা হয়েছে।
গ. উদ্দীপকের সাথে ‘একুশের গান’ কবিতার তাৎপর্যগত সাদৃশ্যের দিকটি হলো
বাংলার শত্রু তথা দেশদ্রোহীদের ফণার মতো বিস্তার করা।
ঘ. উদ্দীপক ও ‘একুশের গান’ কবিতা একই আবেগে রচিত। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৮: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. নীল গগনের বসনে কে চুমু খেয়েছিল? |
|
ক. নীল গগনের বসনে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল।
গ. উদ্দীপকে ‘একুশের গান’ কবিতায় আলোচিত বর্ণিল প্রকৃতিতে শত্রুর আনাগোনা
এবং তাদের প্রতিরোধের দিকটি প্রকাশ পেয়েছে।
ঘ. উদ্দীপকটি ‘একুশের গান’ কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৯: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. পথে পথে কী ফোটে? |
|
ক. পথে পথে রজনীগন্ধা ফোটে।
ঘ. ‘উদ্দীপকের ভাষাসৈনিক আসাদের বর্ণনায় ‘একুশের গান’ কবিতার মূলবক্তব্য
ফুটে উঠেছে।’ |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১০: |
|---|
|
নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও : |
|
ক. ‘বসুন্ধরা’ শব্দের অর্থ পৃথিবী।
গ. উপরের চিত্রটি শহিদমিনারের। ভাষাশহিদের স্মৃতিকে অম্লান করে রাখার
জন্যই এ শহিদমিনার নির্মাণ করা হয়।
ঘ. ‘একুশের গান’ কবিতাটি যাঁদের স্মৃতিকে ধারণ করেছে উপরের চিত্রটি সে
স্মৃতিরই ধারক। |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১১: |
|---|
|
নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘অলকনন্দা’ শব্দের অর্থ কী? |
| ‘একুশের গান’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১২: |
|---|
নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. একুশে ফেব্রুয়ারি কার অশ্রুতে গড়া? |
| তথ্যসূত্র : |
|---|
|
১. সাহিত্য কণিকা: অষ্টম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,
ঢাকা, ২০২৫। ২. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮। ৩. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫। |

