আমার দেশ : সুফিয়া কামাল
|
| আমার দেশ |
আমার দেশ
সুফিয়া কামাল
স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে
পড়ে মাঠভরা ধান্য শীর্ষ পরে
দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে।
আমার দেশের মাটিতে আমার প্রাণ
নিতি লভে নব জীবনের সন্ধান
এখানে প্লাবনে নুহের কিশতি ভাসে
শান্তি-কপোত বারতা লইয়া আসে।
জেগেছে নতুন চর-
সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।
নব অঙ্কুর জাগে-
প্রতি দিবসের সূর্য-আলোকে অন্তর অনুরাগে
আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ
গৌরবময় জীবনের সম্মান।
প্রাণ-স্পন্দনে লক্ষ তরুর করে
জীবনপ্রবাহ সঞ্চারি মর্মরে
বক্ষে জাগায়ে আগামী দিনের আশা
আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা।
নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে
মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে সূর্য চন্দ্র করে
মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে
আপন দেশের মাটিতে দাঁড়ায়ে হাসে
সূর্য-ঝলকে। জীবনের ডাক আসে
সেই ডাকে দেয় সাড়া
নদী-প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা
মিলিতে সবার সনে
আমার দেশের মানুষেরা সবে মুক্ত-উদার মনে
আর্ত-ব্যথিত সুধী গুণীজন পাশে
সেবা-সাম্য-প্রীতি বিনিময় আশে
সূর্য-আলোকে আবার এদেশে হাসে
নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে।
| ‘আমার দেশ’ কবিতার উৎস নির্দেশ: |
|---|
| সুফিয়া কামালের ‘উদাত্ত পৃথিবী’ কাব্যের ‘আমার দেশ’ কবিতাটি ‘সুফিয়া কামাল রচনাসংগ্রহ’ থেকে সংকলন করা হয়েছে। |
| ‘আমার দেশ’ কবিতার শব্দার্থ ও টীকা: |
|---|
|
➠ সূর্য-ঝলকে- সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত, উদ্ভাসিত। ➠ মৌসুমী ফুল- বিশেষ ঋতুতে (সময়ে) উৎপন্ন ফুল। ➠ স্নিগ্ধ শরৎ- শরৎকালের উজ্জ্বলতা। ➠ ধান্য শীর্ষ- ধানের ওপর ভাগ। ➠ নিতি- নিত্য। ➠ নূহের কিশতি- সেমিটিক পুরাণ অনুসারে পৃথিবীতে মহাপ্লাবনের সময়ে একজন নবির যে বড় নৌকা সবাইকে রক্ষা করেছিল। ➠ শান্তি কপোত- শান্তির কবুতর, কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। ➠ বারতা- সংবাদ, বার্তা। |
| ‘আমার দেশ’ কবিতার পাঠ-পরিচিতি: |
|---|
| বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে, মাটি থেকে জন্ম দেয় সোনালি ফসল। চমৎকার এর জলবায়ু- সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জল-বৃষ্টি। তাই এর মাঠ ভরে ওঠে সোনালি ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বাস করে। দুর্যোগও যে আসে না তা নয়। কিন্তু দুর্যোগের সময়ও তা অতিক্রান্ত হওয়া মাত্র তারা আবার ঘর বাঁধে পাশাপাশি, থাকে শান্তিতে। বাংলার মানুষের মধুর ভাষা, অপার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে। আকাশে যেমন সূর্য ওঠে, তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষ পরস্পরে মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। কবিতায় চিরায়ত বাংলার জীবনবাণী অসাধারণভাবে ধরা পড়েছে। |
| ‘আমার দেশ’ কবিতার কবি পরিচিতি: |
|---|
| সুফিয়া কামাল ১৯১১ সালের ২০শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ’৫২-র ভাষা আন্দোলন থেকে ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন। একটি প্রগতিশীল সমাজ-ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন। ছোটবেলা থেকেই তাঁর কবিতা লেখার হাতেখড়ি হয় এবং তাঁর কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। তিনি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর কবিতার ভাষা সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়। এই কর্মের স্বীকৃতির জন্য তাঁকে বাংলাদেশের জনগণ ‘জননী সাহসিকা’ অভিধায় অভিষিক্ত করেছে। তাঁর উল্লেখযোগ্য কাব্য: সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী এবং গল্পগ্রন্থ: কেয়ার কাঁটা; স্মৃতিকথামূলক গ্রন্থ: একাত্তরের ডাইরী; শিশুতোষ গ্রন্থ: ইতল বিতল ও নওল কিশোরের দরবারে। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, Women’s Federation for World Peace Crest-সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। ২০শে নভেম্বর ১৯৯৯ সালে এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন।। |
| ‘আমার দেশ’ কবিতার কর্ম-অনুশীলন: |
|---|
| ১। সকল শ্রেণি-পেশার মানুষের সম্প্রীতি নিয়ে একটি প্রবন্ধ রচনা করো। |
| ‘আমার দেশ’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন: |
|---|
প্রশ্ন থেকে
অভিনন্দন!
|
| ‘আমার দেশ’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: |
|---|
|
১। সুফিয়া কামালের জন্মতারিখ কত? |
| ‘আমার দেশ’ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন: |
|---|
|
১. ‘শান্তি-কপোত বারতা লইয়া আসে’—এ কথা দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
২. ‘স্নিগ্ধ শরৎ’ বলতে কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করো।
৩. ‘জীবনের ডাক আসে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
৪. ‘নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে’—ব্যাখ্যা করো।
৫. ‘আমার দেশের মানুষেরা সবে মুক্ত-উদার মনে আর্ত-ব্যথিত সুধী গুণীজন
পাশে’—ব্যাখ্যা করো।
৬. ‘আমার দেশ’ কবিতায় কবি এদেশের প্রকৃতির যে চিত্র এঁকেছেন তা ব্যাখ্যা
করো।
৭. ‘আমার দেশ’ কবিতায় সম্প্রীতির যে দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে তা
ব্যাখ্যা করো।
৮. ‘আমার দেশ’ কবিতায় দেশপ্রেমই মূল সুর’—ব্যাখ্যা করো।
৯. ‘মৌসুমি ফুলে অঞ্জলি ভরা’ বলতে কী বোঝানো হয়েছে?
১০. ‘আমার দেশ’ কবিতায় বাংলার শাশ্বত রূপ ধরা পড়েছে— ব্যাখ্যা করো।
১১. ‘এখানে প্লাবনে নুহের কিশ্তি ভার্সেস’ চরণটি বাংলার কোন চিত্রকল্পের
প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।
১২. ‘আমার দেশ’ কবিতায় ‘শান্তি-কপোত’ বলতে কী বোঝানো হয়েছে?
১৩. ‘আমার দেশ’ কবিতায় সাম্য, প্রীতির বিনিময় হয়েছে কীভাবে? ব্যাখ্যা
করো।
১৪. ‘আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
১৫. ‘আমার দেশ’ কবিতায় কবি বাংলার প্রকৃতির কোন রূপটিকে তুলে ধরেছেন?
ব্যাখ্যা করো।
১৬. ‘এখানে প্লাবনে নুহের কিশ্তি ভাসে’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা
করো।
১৭. ‘আমার দেশের মাটিতে আমার প্রাণ, নিতি লভে নব জীবনের সন্ধান’—
ব্যাখ্যা করো।
১৮. ‘সূর্য ঝলকে মৌসুমি ফুল ফুটে’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা
করো। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ‘কিস্তি’ শব্দের অর্থ কী? |
ক. ‘কিস্তি’ শব্দের অর্থ নৌকা।
গ. উদ্দীপক এবং ‘আমার দেশ’ কবিতার বর্ণিত বিষয়ের সাদৃশ্যটি প্রকৃতির সৌন্দর্য ও মানুষের প্রতি তার আকর্ষণের গভীর সম্পর্কের মধ্যে নিহিত।
ঘ. উদ্দীপক এবং ‘আমার দেশ’ কবিতার বিষয়বস্তুর মধ্যে সাদৃশ্য থাকলেও চেতনাগত পার্থক্য স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. নতুন চরে পাশাপাশি ঘর বাঁধার মধ্য দিয়ে কী প্রকাশিত হয়েছে? |
ক. নতুন চরে পাশাপাশি ঘর বাঁধার মধ্য দিয়ে সম্প্রীতি প্রকাশিত হয়েছে।
গ. আমার পঠিত কবিতা ‘আমার দেশ’ এর মূলভাব ধারণ করে আরাফাত। কারণ তার বক্তব্য, মানুষ মানুষের জন্য। ‘আমার দেশ’ কবিতায় ও আমরা তেমনটা লক্ষ করি। দুর্যোগ কেটে গেলে আবার মানুষ মানুষের পাশাপাশি ঘর বেঁধে নতুন জীবনের স্বপ্ন দেখে।
ঘ. জাহিদের বক্তব্য আমার দেশ কবিতার সাথে সাংঘর্ষিক। কারণ জাহিদ বলেছে, ‘অন্যের সাহায্যে কিংবা কল্যাণে এগিয়ে যাওয়ার চেয়ে মানুষের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দেওয়া উচিত। কারণ মানুষ সবসময় স্বার্থপর ও আত্মকেন্দ্রিক।’ তার এ বক্তব্য ভুল প্রমাণিত হয় ‘আমার দেশ’ কবিতা কিংবা রসুলপুরগ্রামের দিকে তাকালে। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৩: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. সুফিয়া কামালের গল্পগ্রন্থের নাম কী? |
ক. সুফিয়া কামালের গল্পগ্রন্থের নাম ‘কেয়ার কাঁটা’।
গ. উদ্দীপকটি আমার পঠিত কবিতা ‘আমার দেশ’—এর সম্প্রীতি-ভালোবাসার সম্পর্ক, স্নেহের সাথে সাদৃশ্যপূর্ণ।
ঘ. ‘আমার দেশ’ কবিতায় এবং উদ্দীপকে কবি প্রকৃতির বর্ণনার চেয়ে মানবসম্পর্কেরই জয়গান গেয়েছেন—মন্তব্যটি যথার্থ। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৪: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. মানুষেরা আবার কোথায় নতুন করে পাশাপাশি ঘর বাঁধে? |
ক. ‘নতুন চরে’ আবার মানুষেরা পাশাপাশি ঘর বাঁধে।
গ. উদ্দীপকের অংশটুকু আমার পঠিত কবিতার মাত্র একটি দিক—বাংলার স্নিগ্ধ প্রকৃতিকেই ধারণ করেছে।
ঘ. উদ্দীপক আর যে বিষয়গুলো ধারণ করলে ‘আমার দেশ’ কবিতার মূলভাব সম্পূর্ণরূপে ধারণ করত তা হলো: দেশপ্রেম, মানবিক এবং সামাজিক সম্পর্কের বন্ধন, মানুষে মানুষে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৫: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. স্নিগ্ধ শরৎ কী লুটে? |
ক. স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে।
গ. উদ্দীপক ও ‘আমার দেশ’ কবিতার মধ্যে স্বদেশপ্রেম ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার সাদৃশ্য দেখা যায়।
ঘ. “উদ্দীপক এবং ‘আমার দেশ’ কবিতার মূল সুর যেন একই।”—উক্তিটি যথাযথ। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৬: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ‘ইতল বিতল’ ও ‘নওল কিশোরের দরবারে’ সুফিয়া কামালের কোন ধরনের সাহিত্যকর্ম? |
ক. ‘ইতল বিতল’ ও ‘নওল কিশোরের দরবারে’ সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ।
গ. জন্মভূমির সাথে নিবিড় বন্ধনের দিক দিয়ে উদ্দীপকটি ‘আমার দেশ’ কবিতাকে সমর্থন করে।
ঘ. “উদ্দীপকটি ‘আমার দেশ’ কবিতার মূলভাবকে ধারণ করেছে।”—উক্তিটি যথার্থ। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৭: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ‘আমার দেশ’ কবিতায় বারতা নিয়ে আসে কে? |
ক. ‘আমার দেশ’ কবিতায় শান্তি-কপোত বারতা নিয়ে আসে।
গ. উদ্দীপকটি দেশাত্মবোধ এবং দেশমাতৃকার রূপ বর্ণনার দিক থেকে ‘আমার দেশ’ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ঘ. “উদ্দীপকটি ‘আমার দেশ’ কবিতার আংশিক ভাব প্রকাশ করেছে”—মন্তব্যটি যথাযথ। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৮: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ‘আমার দেশ’ কবিতায় কোন ফুল ফোটার কথা বলা হয়েছে? |
ক. ‘আমার দেশ’ কবিতায় মৌসুমি ফুল ফোটার কথা বলা হয়েছে।
গ. উদ্দীপকে ‘আমার দেশ’ কবিতায় প্রকাশিত বাংলাদেশের ভূপ্রকৃতি ও মানুষের অন্তর্গত সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে।
ঘ. বাংলার ভূপ্রকৃতি এবং মানুষের অন্তর্গত সৌন্দর্য ও অন্বয় বিবেচনায় উদ্দীপকের আসিফের মন্তব্যের সাথে আমি একমত। |
| ‘আমার দেশ’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৯: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ‘আমার দেশ’ কবিতার বিষয়বস্তু কী? |
ক. ‘আমার দেশ’ কবিতার বিষয়বস্তু প্রকৃতি, দেশপ্রেম, মানবিক সম্পর্ক।
গ. ‘বাংলার রূপ উপস্থাপনায় উভয় কবিই সিদ্ধহস্ত’—উক্তিটি যথাযথ।
ঘ. উদ্দীপকের কবিতাংশে শুধু প্রকৃতি রূপায়িত হলেও ‘আমার দেশ’ কবিতায় দেশপ্রেম এবং মানবিক সম্পর্কের চিত্র উপস্থাপিত হয়েছে। |
| তথ্যসূত্র: |
|---|
|
১. বাংলা সাহিত্য: নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,
ঢাকা, ২০২৬। ২. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮। ৩. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫। |
