দুই বিঘা জমি- রবীন্দ্রনাথ ঠাকুর
|
| দুই বিঘা জমি |
দুই বিঘা জমি
রবীন্দ্রনাথ ঠাকুর
শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।
কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই।
চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে, বাপু, জানো তো হে, করেছি বাগানখানা,
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা-
ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি
সজল চক্ষে, করুন রক্ষে গরিবের ভিটেখানি।
সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া,
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া।
আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে,
কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে।
পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে-
করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।
এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি-
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে,
তাই লিখি দিল বিশ্বনিখিল দু বিঘার পরিবর্তে।
সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য
কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য!
ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি
তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি।
হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো-ষোলো-
একদিন শেষে ফিরিবারে দেশে বড়োই বাসনা হল।
নমোঃ নমোঃ নম সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল-নিশীথ শীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজগ্রামে-
কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে,
রাখি হাটখোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে
তৃষাতুর শেষে পঁহুছিনু এসে আমার বাড়ির কাছে।
ধিক্ ধিক্ ওরে, শত ধিক্ তোরে, নিলাজ কুলটা ভূমি।
যখনি যাহার তখনি তাহার, এই কী জননী তুমি!
সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্রমাতা
আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা!
আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাসবেশ-
পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ!
আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন-
তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন।
ধনীর আদরে গরব না ধরে। এতই হয়েছ ভিন্ন
কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন!
কল্যাণময়ী ছিলে তুমি অয়ি, ক্ষুধাহরা সুধারাশি!
যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী, হলে দাসী।
বিদীর্ণহিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি-
প্রাচীরের কাছে এখনো যে আছে, সেই আমগাছ, এ কি।
বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা,
একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা।
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।
সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন-
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন!
সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে,
দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে।
ভাবিলাম মনে বুঝি এতখনে আমারে চিনিল মাতা,
স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।
হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এল মালি,
ঝুঁটি-বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি।
কহিলাম তবে, আমি তো নীরবে দিয়েছি আমার সব-
দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব।
চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগাছ
বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ।
শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন।
বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।
আমি কহিলাম, শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়!
বাবু কহে হেসে বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।
আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে-
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!
| ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস নির্দেশ: |
|---|
| ‘দুই বিঘা জমি’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার শব্দার্থ ও টীকা: |
|---|
|
➠ বিঘে- বিঘা শব্দের চলিত রূপ। জমির পরিমাপ বিশেষ। কুড়ি কাঠা বা ১৪৪০০
বর্গফুট বা ১৩৩৪ বর্গমিটার পরিমাণ জমি। ➠ ভুঁই- ভূমি; চাষের জমি। ➠ ভূস্বামী- অনেক জমির মালিক, জমিদার। ➠ ঠাঁই- স্থান। ➠ অন্ত- শেষ। ➠ কহে- বলেন। ➠ দিঘে- দৈর্ঘ্যে, লম্বা দিকের মাপে। ➠ পাণি- হাত ➠ বক্ষে জুড়িয়া পাণি- বুকে জোড় হাত রেখে অনুনয় করে। ➠ সপ্তপুরুষ- পূর্ববর্তী সাত বংশধর বা প্রজন্ম। বহুকাল ধরে অর্থে। ➠ লক্ষ্মীছাড়া- লক্ষ্মী ছেড়েছে এমন, দুর্ভাগা, ভাগ্যহীন। ➠ ক্রুর- নিষ্ঠুর, নির্দয়। ➠ ক্রুর- নির্দয়ের হাসি; হিংস্রের হাসি। ➠ ডিক্রি- (decree) আদালতের হুকুম বা নির্দেশনামা। ➠ খত- ঋণপত্র, ঋণের দলিল। ➠ ভূরি ভূরি- প্রচুর। ➠ কাঙাল- নিঃস্ব, দরিদ্র। ➠ মোহ- অজ্ঞান; ভ্রান্তি। ➠ মোহগর্ত- মোহের ক্ষুদ্র গহ্বর। অজ্ঞতার তলদেশ। ➠ বিশ্বনিখিল- গোটা দুনিয়া, সমগ্র পৃথিবী। ➠ সন্ন্যাসী- যারা সংসার ত্যাগ করেঈশ্বরের সাধনায় ভিক্ষার অন্নে জীবন ধারণ করেন। ➠ হেরিলাম- দেখলাম। ➠ ধাম- স্থান, তীর্থস্থান। ➠ মনোহর ধাম- সুন্দর গৃহ। ➠ ভূধর- পর্বত, পাহাড়। ➠ বিজনে- নির্জন স্থানে। ➠ ভ্রমি- ভ্রমণ করি। ➠ বাটে- পরিখাবেষ্টিত স্থান/পথ। ➠ নমোঃ নমোঃ নমোঃ- নমস্কার, বন্দনাজ্ঞাপক অভিব্যক্তি বিশেষ। ➠ মম- কাব্যে আমার। ➠ সমীর- বাতাস, বায়ু। ➠ ললাট- কপাল। ➠ খেলাগেহ- খেলাঘর। ➠ নিশীথ- গভীর রাত। ➠ নিশীথ শীতল স্নেহ- হৃদয়জুড়ানো গভীর মমতা। ➠ প্রহর- তিন ঘণ্টা কাল, দিনরাত্রির আট ভাগের এক ভাগ। ➠ গোলা- শস্য রাখার মরাই বা আড়ত। ➠ তৃষাতুর- পিপাসা বা তৃষ্ণায় কাতর। ➠ পঁহুছিনু- পৌঁছে গেলাম। ➠ লভিল- লাভ করল, পেল। ➠ উড়ে- ভারতের উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক। ➠ কলরব- কোলাহল, হট্টগোল, হৈচৈ। ➠ পারিষদ- মোসাহেব, পার্শ্বচর। ➠ ঘটে- মাথার মগজে, এখানে ভাগ্যে অর্থে ব্যবহৃত। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার পাঠের উদ্দেশ্য: |
|---|
| ‘দুই বিঘা জমি’ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা শোষক শ্রেণির নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা সম্পর্কে জানতে পারবে। গরিবদের প্রতি তারা সহানুভূতিশীল হবে। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার পাঠ-পরিচিতি: |
|---|
|
দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তাঁর প্রায় সব জমি হারিয়েছে। বাকি
ছিল মাত্র দুই বিঘা জমি। কিন্তু জমিদার তাঁর বাগান বাড়ানোর জন্য সে জমির
দখল নিতে চায়। কিন্তু সাত পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন দিতে না চাইলে
জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে
নেয়। ভিটেছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরুতে। সাধু হয়ে সে
গ্রাম-গ্রামান্তরে ঘোরে। কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। একদিন চির-পরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সবকিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ করে তার ছোট বেলার স্মৃতি-বিজড়িত সেই আম গাছটি এখনও আছে। সেই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত-শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে, ঝড়ের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই ছুটে আসে মালি। উপেনকে সে আম-চোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে জমিদারের নিকট হাজির করা হয়। উপেন জমিদারের কাছে আমটি ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন, সমাজে এক শ্রেণির লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। ‘দুই বিঘা জমি’ কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার কবি-পরিচিতি: |
|---|
|
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর
পরিবারে তাঁর জন্ম ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ)।
ছেলেবেলায় বিদ্যালয়ের বাঁধাধরা পড়াশোনায় তাঁর মন বসে নি। পড়াশোনার জন্য
তাঁকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি-এসব শিক্ষা-
প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে
দেন। ছোটবেলা থেকেই তাঁর কবি-প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায়
অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সংগীত, ছোটগল্প, উপন্যাস,
নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, রম্যরচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই
তাঁর পদচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক,
গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য-প্রযোজক ও অভিনেতা। ১৯১৩
খ্রিষ্টাব্দে ইংরেজিতে অনূদিত ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে
প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার
বাংলা’ তাঁরই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) কলকাতায় মৃত্যুবরণ করেন। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার কর্ম-অনুশীলন: |
|---|
|
ক. ‘দুই বিঘা জমি’ কবিতাটি তোমার নিজস্ব ভাষায় গল্পে, নাটিকায় বা
বর্ণনাধর্মী গদ্যে রূপায়িত করো। খ. তোমার জানা কোনো কৃষকের অত্যাচারিত জীবনের একটি কাহিনি লিপিবদ্ধ করো (একক কাজ)। গ. কবিতাটির নাট্যরূপ দাও এবং শ্রেণির সকল শিক্ষার্থীর সহযোগিতায় অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন: |
|---|
প্রশ্ন থেকে
অভিনন্দন!
|
| ‘দুই বিঘা জমি’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: |
|---|
|
প্রশ্ন-১: রাজার বাগান দিঘে ও প্রস্থে সমান হতে কতটুকু জমির প্রয়োজন? উত্তর: রাজার বাগান দিঘে ও প্রস্থে সমান হতে দুই বিঘা জমির প্রয়োজন। প্রশ্ন-২: এ জগতে কে বেশি চায়? উত্তর: যার ভূরি ভূরি আছে, সে এ জগতে বেশি চায়। প্রশ্ন-৩: নিশিদিনে উপেন কিসের কথা ভুলতে পারে না? উত্তর: নিশিদিনে উপেন দুই বিঘা জমির কথা ভুলতে পারে না। প্রশ্ন-৪: কে উপেনের জীবন জুড়াল? উত্তর: জননী বঙ্গভূমি উপেনের জীবন জুড়াল। প্রশ্ন-৫: কার জন্য উপেন বিবাগী হয়ে ফিরছিল? উত্তর: দুই বিঘা জমির জন্য উপেন বিবাগী হয়ে ফিরছিল। প্রশ্ন-৬: ধনীর আদরে কার গরব ধরে না? উত্তর: ধনীর আদরে দুই বিঘা জমির গরব ধরে না। প্রশ্ন-৭: কীসের তলে বসে উপেনের মনের ব্যথা শান্ত হলো? উত্তর: পরিচিত আমগাছের তলে বসে উপেনের মনের ব্যথা শান্ত হলো। প্রশ্ন-৮: উপেন বাবুর কাছে কয়টি আম ভিক্ষা চাইল? উত্তর: উপেন বাবুর কাছে দুটি আম ভিক্ষা চাইল। প্রশ্ন-৯: কে উপেনকে পাকা চোর বলল? উত্তর: রাজা বাবু উপেনকে পাকা চোর বলল। প্রশ্ন-১০: উপেনের কথা শুনে রাজা কী করলেন? উত্তর: উপেনের কথা শুনে জমিদার ক্রুর হাসি হাসলেন। প্রশ্ন-১১: আমগাছের নিচে বসে উপেনের কী মনে পড়ল? উত্তর: আমগাছের নিচে বসে উপেনের বাল্যকালের কথা মনে পড়ল। প্রশ্ন-১২: মাছ ধরার সময় রাজার সাথে কারা ছিল? উত্তর: মাছ ধরার সময় রাজার সাথে পারিষদ দল ছিল। প্রশ্ন-১৩: ডিক্রি বলতে কী বোঝায়? উত্তর: ডিক্রি বলতে আদালতের হুকুম বোঝায় । প্রশ্ন-১৪: ‘দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা? উত্তর: ‘দুই বিঘা জমি’ কাহিনী কবিতা। প্রশ্ন-১৫: উপেন নিজ বাড়ির কাছে কেমন অবস্থায় পৌঁছল? উত্তর: উপেন নিজ বাড়ির কাছে তৃষ্ণার্ত অবস্থায় পৌঁছল। প্রশ্ন-১৬: রাজার বাগান দিঘে ও প্রস্থে সমান হতে কতটুকু জমির প্রয়োজন? উত্তর: রাজার বাগান দিঘে ও প্রস্থে সমান হতে দুই বিঘা জমির প্রয়োজন। প্রশ্ন-১৭: এ জগতে কে বেশি চায়? উত্তর: যার ভূরি ভূরি আছে, সে এ জগতে বেশি চায়। প্রশ্ন-১৮: নিশিদিনে উপেন কিসের কথা ভুলতে পারে না? উত্তর: নিশিদিনে উপেন দুই বিঘা জমির কথা ভুলতে পারে না। প্রশ্ন-১৯: কে উপেনের জীবন জুড়াল? উত্তর: জননী বঙ্গভূমি উপেনের জীবন জুড়াল। প্রশ্ন-২০: কার জন্য উপেন বিবাগী হয়ে ফিরছিল? উত্তর: দুই বিঘা জমির জন্য উপেন বিবাগী হয়ে ফিরছিল। প্রশ্ন-২২: ধনীর আদরে কার গরব ধরে না? উত্তর: ধনীর আদরে দুই বিঘা জমির গরব ধরে না। প্রশ্ন-২৩: কীসের তলে বসে উপেনের মনের ব্যথা শান্ত হলো? উত্তর: পরিচিত আমগাছের তলে বসে উপেনের মনের ব্যথা শান্ত হলো। প্রশ্ন-২৪: উপেন বাবুর কাছে কয়টি আম ভিক্ষা চাইল? উত্তর: উপেন বাবুর কাছে দুটি আম ভিক্ষা চাইল। প্রশ্ন-২৫: কে উপেনকে পাকা চোর বলল? উত্তর: রাজা বাবু উপেনকে পাকা চোর বলল। প্রশ্ন-২৬: উপেনের কথা শুনে রাজা কী করলেন? উত্তর: উপেনের কথা শুনে জমিদার ক্রুর হাসি হাসলেন। প্রশ্ন-২৭: আমগাছের নিচে বসে উপেনের কী মনে পড়ল? উত্তর: আমগাছের নিচে বসে উপেনের বাল্যকালের কথা মনে পড়ল। প্রশ্ন-২৮: মাছ ধরার সময় রাজার সাথে কারা ছিল? উত্তর: মাছ ধরার সময় রাজার সাথে পারিষদ দল ছিল। প্রশ্ন-২৯: ডিক্রি বলতে কী বোঝায়? উত্তর: ডিক্রি বলতে আদালতের হুকুম বোঝায়। প্রশ্ন-৩০: ‘দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা? উত্তর: ‘দুই বিঘা জমি’ কাহিনী কবিতা। প্রশ্ন-৩১: উপেন নিজ বাড়ির কাছে কেমন অবস্থায় পৌঁছল? উত্তর: উপেন নিজ বাড়ির কাছে তৃষ্ণার্ত অবস্থায় পৌঁছল। প্রশ্ন-৩২: রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩০খ্রিষ্টাব্দে (সাহিত্যে) নোবেল পুরস্কার পান? প্রশ্ন-৩৩: উপেন কত বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে? উত্তর: উপেন পনের-ষোলো বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে। প্রশ্ন-৩৪: কে উপেনকে সপ্তম সুরে গালি দিতে লাগল? উত্তর: মালি উপেনকে সপ্তম সুরে গালি দিতে লাগল। প্রশ্ন-৩৫: ‘দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা? উত্তর: ‘দুই বিঘা জমি’ একটি কাহিনী-কবিতা। প্রশ্ন-৩৬: কার মাথায় ঝুঁটি-বাঁধা আছে? উত্তর: মালির মাথায় ঝুঁটি বাঁধা আছে। প্রশ্ন-৩৭: উপেন কীসের কথা ভুলতে পারে না? উত্তর: উপেন পৈতৃক ভিটের স্মৃতি ভুলতে পারে না। প্রশ্ন-৩৮: ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস কী? উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ। প্রশ্ন-৩৯: দরিদ্র মাতা আঁচল ভরে কী ধরে রাখত? উত্তর: দরিদ্র মাতা আঁচল ভরে ফল ফুল শাক পাতা ধরে রাখত। প্রশ্ন-৪০: ডিক্রি শব্দের অর্থ কী? উত্তর: আদালতের হুকুম বা নির্দেশ নামার। প্রশ্ন-৪১: কে সন্ন্যাসীবেশে দেশে দেশে ফিরে? উত্তর: উপেন সন্ন্যাসীবেশে দেশে দেশে ফিরে। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন: |
|---|
|
প্রশ্ন-১: উপেন কেন তার ভিটেখানি বিক্রি করতে চায়নি?
প্রশ্ন-২: উপেনের ঘরবাড়ি ছেড়ে পথে বের হওয়ার কারণ ব্যাখ্যা করো।
প্রশ্ন-৩: ‘ছিলে দেবী, হলে দাসী।’- উপেনের একথা বলার কারণ ব্যাখ্যা
করো।
প্রশ্ন-৪: উপেনের দুই বিঘা জমির স্মৃতি ভুলতে না পারার কারণ ব্যাখ্যা
করো।
প্রশ্ন-৫: ‘রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’ বলতে কী বোঝানো হয়েছে?
প্রশ্ন-৬: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’ উপেনের একথা বলার কারণ ব্যাখ্যা কর।
প্রশ্ন-৭: রাজার কথা শুনে উপেনের চোখে জল আসে কেন?
প্রশ্ন-৮: ‘স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা’।—ব্যাখ্যা কর।
প্রশ্ন-৯: উপেন কেন তার জমিকে নিলাজকুলটা বলেছিল?
প্রশ্ন-১০: রাজা উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিল কেন?
প্রশ্ন-১১: ‘চোখে আসে জল ভরে’—কেন? বুঝিয়ে লেখ।
প্রশ্ন-১২: উপেন কেন তার জমি বিক্রি করতে চায়নি?
প্রশ্ন-১৩: ‘তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই’—কথাটি কেন বলা হয়েছে?
প্রশ্ন-১৪: ‘একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো’—ব্যাখ্যা কর।
প্রশ্ন-১৫: উপেন কেন তার ভিটেখানি বিক্রি করতে চায়নি?
প্রশ্ন-১৬: উপেনের ঘরবাড়ি ছেড়ে পথে বের হওয়ার কারণ ব্যাখ্যা কর।
প্রশ্ন-১৭: ‘ছিলে দেবী, হলে দাসী।’—উপেনের একথা বলার কারণ ব্যাখ্যা কর।
প্রশ্ন-১৮: উপেনের দুই বিঘা জমির স্মৃতি ভুলতে না পারার কারণ ব্যাখ্যা কর। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান? |
|
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান।
গ. ‘ক’ হাউজিং সোসাইটির কার্যক্রমে ‘দুই বিঘা জমি’ কবিতার বাবু সাহেব
চরিত্রে শোষকশ্রেণির মানসিকতার দিকটি ফুটে উঠেছে।
ঘ. উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয়। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক.‘দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা? |
|
ক. ‘দুই বিঘা জমি’ একটি কাহিনি-কবিতা।
গ. উদ্দীপকের মানুষের গুণাবলির সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার মহারাজ্যের
চরিত্রের বৈসাদৃশ্য অত্যন্ত স্পষ্ট।
ঘ. ‘দুই বিঘা জমি’র মহারাজ উদ্দীপকের গুণে গুণান্বিত হলে উপেনের এই
পরিণতি হতো না- উক্তিটি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-৩: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কার মাথায় ঝুঁটি-বাঁধা আছে? |
|
ক. মালির মাথায় ঝুঁটি বাঁধা আছে।
গ. উদ্দীপকের জনি চরিত্রটি ‘দুই বিঘা জমি’ কবিতার উপেন চরিত্রের
প্রতিনিধিত্ব করে।
ঘ. উদ্দীপকের হাসমত আর ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার বর্বরতার দিক থেকে
উভয়ে সমগোত্রীয়। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-৪: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. উপেন কীসের কথা ভুলতে পারে না? |
|
ক. উপেন পৈতৃক ভিটের স্মৃতি ভুলতে পারে না।
গ. উদ্দীপকে রতন বাবুর ভিটে দখলের সঙ্গে দুই বিঘা জমি কবিতার রাজা উপেনের
দুই বিঘা জমি দখলের সাদৃশ্য পরিলক্ষিত হয়।
ঘ. কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের ‘রতন ও দুই বিঘা জমি কবিতার ‘জমিদার’
উভয়ই একই দৃষ্টিভঙ্গির অধিকারী- এ উক্তি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-৫: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস কী? |
|
ক. ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও
কাহিনী’ কাব্যগ্রন্থ।
গ. সততা, ন্যায়পরায়ণতা এবং সাম্যবাদী চেতনা ও মানবিকতাবোধের দিক দিয়ে
উদ্দীপকের চেয়ারম্যানের সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের চারিত্রিক
বৈসাদৃশ্য রয়েছে।
ঘ. উদ্দীপকের চেয়ারম্যানের মানবিক চারিত্রিক বৈশিষ্ট্য ‘দুই বিঘা জমি’
কবিতার জমিদারের মধ্যে ক্রিয়াশীল থাকলে উপেনকে এমন করুণ পরিণতির শিকার
হতে হতো না। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-৬: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. দরিদ্র মাতা আঁচল ভরে কী ধরে রাখত? |
|
ক. দরিদ্র মাতা আঁচল ভরে ফল ফুল শাক পাতা ধরে রাখত।
গ. সমাজের প্রভাবশালী ব্যক্তির শোষণ-নিপীড়নের শিকার হওয়া এবং মাতৃভূমির
মায়ার দিক দিয়ে ‘দুই বিঘা জমি’র উপেনের সাথে উদ্দীপকের আফজালের সাদৃশ্য
রয়েছে।
ঘ. “সমাজের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই কূটকৌশলী হয়।” উক্তিটি সঠিক। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-৭: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. উপেন কত বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে? |
|
ক. উপেন পনের-ষোলো বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে।
গ. উদ্দীপকের ১ম অংশে ‘দুই বিঘা জমি’ কবিতার সাত পুরুষের স্মৃতিবিজড়িত
পৈতৃক ভিটের কথা মনে পড়ার দিকটি প্রকাশ পেয়েছে।
ঘ. উদ্দীপকের অংশ দুটি ‘দুই বিঘা জমি’ কবিতার সমগ্রতাকে ধারণ করে না। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৮: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ডিক্রি শব্দের অর্থ কী? |
|
ক. আদালতের হুকুম বা নির্দেশ নামার।
গ. উদ্দীপকের করিম একটি টিপ দিয়ে মিথ্যা দেনার দায়ে অধিকার হারিয়েছে যার
সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের ঘটনার মিল রয়েছে।
ঘ. “উদ্দীপক ও ‘দুই বিঘা জমি’ কবিতায় দুর্বলের ওপর সবলের অত্যাচারের
চিরকালীন প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে” মন্তব্যটি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-৯: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কে সন্ন্যাসীবেশে দেশে দেশে ফিরে? |
|
ক. উপেন সন্ন্যাসীবেশে দেশে দেশে ফিরে।
গ. অনেক বছর জন্মভূমি থেকে দূরে থেকেও উপেন জন্মস্থানের টান অনুভব করেছে।
‘দুই বিঘা জমি’ কবিতার জন্মভূমির প্রতি টানের দিকটি ফুটে উঠেছে আলোচ্য
উদ্দীপকে।
ঘ. উদ্দীপকে শুধু স্বদেশের প্রতি টানের বিষয়টি স্পষ্ট হয়েছে, যা ‘দুই
বিঘা জমি’ কবিতার সমগ্র ভাব প্রকাশ করে না। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১০: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কে উপেনকে সপ্তম সুরে গালি দিতে লাগল? |
|
ক. মালি উপেনকে সপ্তম সুরে গালি দিতে লাগল।
গ. উদ্দীপকের দাদু তার বাল্যকালের স্মৃতিচারণ করেছেন, যার সঙ্গে ‘দুই
বিঘা জমি’ কবিতার উপেনের বাল্যকালের সাদৃশ্য রয়েছে।
ঘ. উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার একটি দিক প্রস্ফুটিত করলেও উভয়ের
মধ্যে ভাবগত ভিন্নতা রয়েছে মন্তব্যটি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান? |
|
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩০খ্রিষ্টাব্দে (সাহিত্যে) নোবেল পুরস্কার পান?
গ. ‘ক’ হাউজিং সোসাইটির কার্যক্রমে ‘দুই বিঘা জমি’ কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা হলো ক্ষমতার দাপট, শোষণ ও দরিদ্রদের প্রতি নিষ্ঠুর অবহেলা।
ঘ. উদ্দীপকের মতিন ‘দুই বিঘা জমি’র শোষিত উপেনের সার্থক প্রতিনিধি—এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত। উভয়ের জীবনেই শোষণ, অন্যায় ও ক্ষমতাবানদের অবিচার প্রকাশ পেয়েছে, যা সমাজের ধনী-গরিব বৈষম্যের প্রকট চিত্র তুলে ধরে। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. উপেন কত বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে? |
|
ক. উপেন পনের-ষোলো বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে।
গ. উদ্দীপকের ১ম অংশে ‘দুই বিঘা জমি’ কবিতার সাত পুরুষের স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটের কথা মনে পড়ার দিকটি প্রকাশ পেয়েছে।
ঘ. উদ্দীপকের অংশ দুটি ‘দুই বিঘা জমি’ কবিতার সমগ্রতাকে ধারণ করে না। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১৩: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কে উপেনকে সপ্তম সুরে গালি দিতে লাগল? |
|
ক. মালি উপেনকে সপ্তম সুরে গালি দিতে লাগল।
গ. উদ্দীপকের দাদু তার বাল্যকালের স্মৃতিচারণ করেছেন, যার সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের বাল্যকালের সাদৃশ্য রয়েছে।
ঘ. উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার একটি দিক প্রস্ফুটিত করলেও উভয়ের মধ্যে ভাবগত ভিন্নতা রয়েছে—মন্তব্যটি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১৪: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা? |
|
ক. ‘দুই বিঘা জমি’ একটি কাহিনী-কবিতা।
গ. উদ্দীপকের মানুষের গুণাবলির সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার মহারাজ্যের চরিত্রের বৈসাদৃশ্য অত্যন্ত স্পষ্ট।
ঘ. ‘দুই বিঘা জমি’র মহারাজ উদ্দীপকের গুণে গুণান্বিত হলে উপেনের এই পরিণতি হতো না- উক্তিটি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১৫: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কার মাথায় ঝুঁটি-বাঁধা আছে? |
|
ক. মালির মাথায় ঝুঁটি বাঁধা আছে।
গ. উদ্দীপকের জনি চরিত্রটি ‘দুই বিঘা জমি’ কবিতার উপেন চরিত্রের প্রতিনিধিত্ব করে।
ঘ. উদ্দীপকের হাসমত আর ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার বর্বরতার দিক থেকে উভয়ে সমগোত্রীয়। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১৬: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. উপেন কীসের কথা ভুলতে পারে না? |
|
ক. উপেন পৈতৃক ভিটের স্মৃতি ভুলতে পারে না।
গ. উদ্দীপকে রতন বাবুর ভিটে দখলের সঙ্গে দুই বিঘা জমি কবিতার রাজা উপেনের দুই বিঘা জমি দখলের সাদৃশ্য পরিলক্ষিত হয়।
ঘ. কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের ‘রতন ও দুই বিঘা জমি কবিতার ‘জমিদার’ উভয়ই একই দৃষ্টিভঙ্গির অধিকারী- এ উক্তি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১৭: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস কী? |
|
ক. ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ।
গ. সততা, ন্যায়পরায়ণতা এবং সাম্যবাদী চেতনা ও মানবিকতাবোধের দিক দিয়ে উদ্দীপকের চেয়ারম্যানের সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের চারিত্রিক বৈসাদৃশ্য রয়েছে।
ঘ. উদ্দীপকের চেয়ারম্যানের মানবিক চারিত্রিক বৈশিষ্ট্য ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের মধ্যে ক্রিয়াশীল থাকলে উপেনকে এমন করুণ পরিণতির শিকার হতে হতো না। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১৮: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. দরিদ্র মাতা আঁচল ভরে কী ধরে রাখত? |
|
ক. দরিদ্র মাতা আঁচল ভরে ফল ফুল শাক পাতা ধরে রাখত।
গ. সমাজের প্রভাবশালী ব্যক্তির শোষণ-নিপীড়নের শিকার হওয়া এবং মাতৃভূমির মায়ার দিক দিয়ে ‘দুই বিঘা জমি’র উপেনের সাথে উদ্দীপকের আফজালের সাদৃশ্য রয়েছে।
ঘ. “সমাজের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই কূটকৌশলী হয়।”—উক্তিটি সঠিক। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-১৯: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ডিক্রি শব্দের অর্থ কী? |
|
ক. আদালতের হুকুম বা নির্দেশ নামার। খ. ‘তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই’—এই চরণটি দ্বারা উপেন রাজার অঢেল ভূসম্পত্তির দিকটিকে বুঝিয়েছে। রাজার বাগান দৈর্ঘ্যে আর প্রস্থে সমান হওয়ার জন্য দু’বিঘা জমির প্রয়োজন ছিল। তাই রাজা উপেনের একমাত্র সম্বল দুই বিঘা জমি কেনার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু দুই বিঘা জমি বিক্রি করলে উপেনের আর কিছুই থাকে না। তাই আলোচ্য চরণটি দ্বারা উপেন রাজাকে তার অগাধ ভূমির কথা স্মরণ করিয়ে দিয়েছে।
গ. উদ্দীপকের করিম একটি টিপ দিয়ে মিথ্যা দেনার দায়ে অধিকার হারিয়েছে যার সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের ঘটনার মিল রয়েছে।
ঘ. “উদ্দীপক ও ‘দুই বিঘা জমি’ কবিতায় দুর্বলের ওপর সবলের অত্যাচারের চিরকালীন প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে” মন্তব্যটি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-২০: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কে সন্ন্যাসীবেশে দেশে দেশে ফিরে? |
|
ক. উপেন সন্ন্যাসীবেশে দেশে দেশে ফিরে।
গ. অনেক বছর জন্মভূমি থেকে দূরে থেকেও উপেন জন্মস্থানের টান অনুভব করেছে। ‘দুই বিঘা জমি’ কবিতার জন্মভূমির প্রতি টানের দিকটি ফুটে উঠেছে আলোচ্য উদ্দীপকে।
ঘ. উদ্দীপকে শুধু স্বদেশের প্রতি টানের বিষয়টি স্পষ্ট হয়েছে, যা ‘দুই বিঘা জমি’ কবিতার সমগ্র ভাব প্রকাশ করে না। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-২১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন কত দিন পর ভিটেমাটি ছেড়ে পথে বের হলো? |
|
ক. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন দেড় মাস পর ভিটেমাটি ছেড়ে পথে বের হলো।
গ. উদ্দীপকের রহমত আলীর সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার বাবু চরিত্রের সাদৃশ্য রয়েছে।
ঘ. “দুই বিঘা জমি’ কবিতার উপেন যদি উদ্দীপকের হোসেনের অবস্থায় পড়তেন, তাহলে উপেনকে ভিটেমাটি হারাতে হতো না” মন্তব্যটি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-২২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘খত’ কী? |
|
ক. ‘খত’ হলো ঋণপত্র বা ঋণের দলিল।
গ. নিঃস্ব বা সর্বহারা হওয়ার ধরনে উদ্দীপকের সিরাজ মিয়ার সাথে। ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের বৈসাদৃশ্য রয়েছে।
ঘ. “উদ্দীপকের আজিম মাস্টারের মানসিকতা ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের মানসিকতা যদি এক হতো তাহলে উপেনের এমন করুণ পরিণতি হতো না”—মন্তব্যটি যথার্থ। |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-২৩: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. উপেন কাকে ধিক্কার দিয়েছিল? |
| ------- |
| ‘দুই বিঘা জমি’ কবিতার সৃজনশীল প্রশ্ন-২৪: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কে জল নিয়ে ঘরে যায়? |
| ------- |
| তথ্যসূত্র : |
|---|
|
১. সাহিত্য কণিকা: অষ্টম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,
ঢাকা, ২০২৬। ২. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮। ৩. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫। |
