সিরাজউদ্দৌলা- নাটকের জ্ঞানমূলক প্রশ্ন
|
| সিরাজউদ্দৌলা |
সিরাজউদ্দৌলা
সিকান্দার আবু জাফর
| ‘সিরাজউদ্দৌলা’ নাটকের জ্ঞানমূলক প্রশ্ন : |
|---|
|
১. সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর : সিকান্দার আবু জাফর ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। ২. সিকান্দার আবু জাফর কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর : সিকান্দার আবু জাফর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। ৩. সিকান্দার আবু জাফরের পিতার নাম কী? উত্তর : সিকান্দার আবু জাফরের পিতার নাম সৈয়দ মঈনুদ্দীন হাশেমী। ৪. সিকান্দার আবু জাফরের মাতার নাম কী? উত্তর : সিকান্দার আবু জাফরের মাতার নাম জোবেদা খানম। ৫. সিকান্দার আবু জাফরের প্রকৃত বা আসল নাম কী? উত্তর : সিকান্দার আবু জাফরের প্রকৃত নাম হাশেমী বখত। ৬. সিকান্দার আবু জাফরের পূর্বপুরুষ কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর : সিকান্দার আবু জাফরের পূর্ব পুরুষ পেশোয়ারের অধিবাসী ছিলেন। ৭. সিকান্দার আবু জাফরের কৈশোর কেটেছে কোথায়? উত্তর : সিকান্দার আবু জাফরের কৈশোর কেটেছে খুলনা জেলার তালা গ্রামে। ৮. কোন স্কুল থেকে সিকান্দার আবু জাফর এন্ট্রান্স পরীক্ষায় অংশ গ্রহণ করেন? উত্তর : তালা বি. ডি. ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে সিকান্দার আবু জাফর এন্ট্রান্স পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ৯. আবু জাফর কবি নজরুলের কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন? উত্তর : আবু জাফর কবি নজরুলের ‘দৈনিক নবযুগ’ পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। ১০. সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর : সিকান্দার আবু জাফর ‘সমকাল' সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। ১১. মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফরের সম্পাদনায় কোন পত্রিকা প্রকাশিত হয়? উত্তর : মুক্তিযুদ্ধের সময় থেকে সিকান্দার আবু জাফরের সম্পাদনায় সাপ্তাহিক ‘অভিযান' পত্রিকা প্রকাশিত হয়। ১২. সিকান্দার আবু জাফর কত তারিখে মারা যান? উত্তর : সিকান্দার আবু জাফর ১৯৭৫ সালের ৫ই আগস্ট মারা যান। ১৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কত সালে প্রকাশিত হয়? উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। ১৪. সিরাজউদ্দৌলার ট্র্যাজিক ইতিহাস নিয়ে প্রথম নাটক রচনা করেন কে? উত্তর : সিরাজউদ্দৌলার ট্র্যাজিক ইতিহাস নিয়ে প্রথম নাটক রচনা করেন গিরিশচন্দ্র ঘোষ। ১৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কয়টি অঙ্ক আছে? উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকে চারটি অঙ্ক আছে। ১৬. কত সালে ‘পলাশী যুদ্ধ’ সংঘটিত হয়? উত্তর : ১৭৫৭ সালে ‘পলাশী যুদ্ধ’সংঘটিত হয়। ১৭. ক্লেটন বেঈমান বলে থামিয়ে দেয়। উত্তর : ক্লেটন ওয়ালী খানকে বেঈমান বলে থামিয়ে দেয়। ১৮. কে ইংরেজদের হয়ে যুদ্ধ করেছেন কোম্পানির টাকার জন্য? উত্তর : ওয়ালী খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছেন কোম্পানির টাকার জন্য। ১৯. জর্জ হলওয়েল কার পতনের সংবাদ ক্যাপ্টেন ক্লেটনকে পৌঁছে দেন? উত্তর : জর্জ হলওয়েল এনসাইন পিকার্ডের পতনের সংবাদ ক্যাপ্টেন ক্লেটনকে পৌঁছে দেন? ২০. নবাব সৈন্যরা কোন ছাউনী ছারখার করে দিয়েছে? উত্তর : নবাব সৈন্যরা পেরিন্স পয়েন্টের ছাউনী ছারখার করে দিয়েছে। ২১. কে নবাব ছাউনীতে খবর পাঠিয়েছে? উত্তর : উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনীতে খবর পাঠিয়েছে। ২২. কারা শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যার স্রোতের মতো ছুটে আসছিল? উত্তর : নবাবের গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যার স্রোতের মতো ছুটে আসছিল। ২৩. কে গর্ভনর রজার ড্রেকের সাথে পরামর্শ করে আত্মসমর্পণের কথা বলেন? উত্তর : হলওয়েল গর্ভনর রজার ড্রেকের সাথে পরামর্শ করে আত্মসমর্পণের কথা বলেন। ২৪. নবাব সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ কে ছিলেন? উত্তর : নবাব সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ ছিলেন রাজা মানিকচাঁদ। ২৫. কে গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চান? উত্তর : উমিচাঁদ গর্ভনর ড্রেকের ধ্বংস দেখতে চান। ২৬. বৃটিশ পক্ষে কে যুদ্ধ করে জীবন দিতে প্রতিজ্ঞা করেছিল? উত্তর : বৃটিশ পক্ষে ক্যাপ্টেন ক্লেটন যুদ্ধ করে জীবন দিতে প্রতিজ্ঞা করেছিল। ২৭. “বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা।” এ সংলাপটি কার? উত্তর : “বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা”- এ সংলাপটি উমিচাঁদের। ২৮. মিরন কাকে নৃত্য গীতের অভিনয়ে বিভ্রান্ত করতে চান? উত্তর : মিরন মোহনলালকে নৃত্যগীতের অভিনয়ে বিভ্রান্ত করতে চান। ২৯. উমিচাঁদ জর্জ হলওয়েলকে দুর্গ প্রাচীরে কী রঙের নিশান উড়িয়ে দিতে বলেন? উত্তর : উমিচাঁদ জর্জ হলওয়েলকে দুর্গ প্রাচীরে সাদা রঙের নিশান উড়িয়ে দিতে বলেন। ৩০. কারা গঙ্গার দিকটার ফটক ভেঙে পালিয়ে গেছে? উত্তর : একদল ডাচ সৈন্য গঙ্গার দিকটার ফটক ভেঙে পালিয়ে গেছে। ৩১. কে হলওয়েলকে কোম্পানির ঘুষখোর ডাক্তার বলেছেন? উত্তর : নবাব সিরাজউদ্দৌলা হলওয়েলকে কোম্পানির ঘুষখোর ডাক্তার বলেছেন। ৩২. “বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা ইংরেজ পেলো কোথা থেকে আমি তার কৈফিয়ত চাই।” এ সংলাপটি কার? উত্তর : “বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা ইংরেজ পেলো কোথা থেকে আমি তার কৈফিয়ত চাই।” এ সংলাপটি নবাব সিরাজউদ্দৌলার। ৩৩. ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করেছিল? উত্তর : ইংরেজরা কাশিমবাজার কুঠিতে গোপনে অস্ত্র আমদানি করেছিল। ৩৪. ওয়াটসন নবাবের অভিযোগগুলো কার কাছে পেশ করবে? উত্তর : ওয়াটসন নবাবের অভিযোগগুলো কাউন্সিলের কাছে পেশ করবে। ৩৫. নবাব কাদের ধৃষ্টতার জন্য তাদের বাণিজ্য করার অধিকার প্রত্যাহার করে? উত্তর : নবাব ইংরেজদের ধৃষ্টতার জন্য তাদের বাণিজ্য করার অধিকার প্রত্যাহার করে। ৩৬. কে ইংরেজদের এদেশে বাণিজ্য করার অনুমাতি দিয়েছেন? উত্তর : নবাব আলীবর্দী খাঁন ইংরজদের এ দেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছেন। ৩৭. মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের কোন কমিটির সাথে পত্রালাপ করে? উত্তর : মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের 'ঝবপৎবঃ ঈড়সসরঃঃবব' - র সাথে পত্রালাপ করে। ৩৮. সিরাজের বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে বসে কারা ষড়যন্ত্র করেছে? উত্তর : সিরাজের বিরুদ্ধে ইংরেজ পক্ষ ফোর্ট উইলিয়াম দুর্গে বসে ষড়যন্ত্র করেছে। ৩৯. ইংরেজরা কাকে শাসনক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে দিয়েছে? উত্তর : ইংরেজরা কর্ণাটকে শাসনক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে দিয়েছে। ৪০. সিরাজ কার বাড়ি কামানের গোলায় রায়দুর্লভকে উড়িয়ে দিতে বলেন? উত্তর : সিরাজ গভর্নর ড্রেকের বাড়ি কামানের গোলায় রায়দুলর্ভকে উড়িয়ে দিতে বলেন। ৪১. সিরাজ রায়দুলর্ভকে কোথায় আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন? উত্তর : সিরাজ রায়দুর্লভকে গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন। ৪৩. নবাব কাকে কোম্পানি ও প্রত্যেকটি ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন? উত্তর : নবাব রায়দুর্লভকে কোম্পানি ও ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। ৪৪. নবাব কোথায় মসজিদ তৈরির নির্দেশ দেন? উত্তর : নাসারার দুর্গে নবাব মসজিদ তৈরির নির্দেশ দেন। ৪৫. উমিচাঁদ কার মুক্তির জন্য সিরাজের কাছে অনুরোধ করেন? উত্তর : উমিচাঁদ কৃষ্ণবল্লভের মুক্তির জন্য সিরাজের কাছে অনুরোধ করেন। ৪৬. সিরাজ কোথায় ফিরে গিয়ে বন্দিদের বিচার করবে? উত্তর : সিরাজ মুর্শিদাবাদে ফিরে গিয়ে বন্দিদের বিচার করবে। ৪৭. সিরাজ কোথা থেকে ইংরেজদের বিতাড়িত করেন? উত্তর : সিরাজ কলকাতা থেকে ইংরেজদের বিতাড়িত করেন। ৪৮. ‘দৃষ্টের পরিহাস তাই ভুল করেছিলাম।’এ সংলাপটি কার? উত্তর : ‘অদৃষ্টের পরিহার তাই বুল করেছিলাম।' এ সংলাপটি ঘসেটি বেগমের। ৪৯. কলকাতা থেকে তাড়া খেয়ে ড্রেক, হ্যারি, মার্টিনরা আশ্রয় নিয়েছে? উত্তর : কলকাতা থেকে তাড়া খেয়ে ড্রেক, হ্যারি, মার্টিনরা জাহাজে আশ্রয় নিয়েছে। ৫০. কিলপ্যাট্রিক কোথা থেকে ফিরে এসেছে? উত্তর : কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে ফিরে এসেছে। ৫১. পলাশী কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ৫২. কিলপ্যাট্রিক কতজন সৈন্য নিয়ে জাহাজে হাজির হয়েছেন? উত্তর : কিলপ্যাট্রিক ২৫০ জন সৈন্য নিয়ে জাহাজে হাজির হয়েছেন। ৫৩. ইংরেজদের মূল দামের চেয়ে কতগুণ বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয়? উত্তর : ইংরেজদের মূল দামের চেয়ে চারগুণ বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয়। ৫৪. কার হটকারিতার জন্য ইংরেজ সৈন্যদের দুর্ভোগ? উত্তর : ড্রেকের হটকারিতার জন্য ইংরেজ সৈন্যদের দুর্ভোগ। ৫৫. কিলপ্যাট্রিক এবং মার্টিন কোম্পানির কত টাকা বেতনের কর্মচারী ছিল? উত্তর : কিলপ্যাট্রিক এবং মার্টিন কোম্পানির সত্তর টাকা বেতনের কর্মচারী ছিল। ৫৬. ‘ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থ বদলে গেছে আপনার কাছে’ এ সংলাপটি কার? উত্তর : ‘ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থ বদলে গেছে আপনার কাছে’- এ সংলাপটি মার্টিনের। ৫৭. কে কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছেন? উত্তর : উমিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছেন। ৫৮. ভাগীরথী নদীর দু পাশে কোন জিনিস ছিল? উত্তর : ভাগীরথী নদীর দু পাশে ঘনজঙ্গল ছিল। ৫৯. হলওয়েল অনুমতি পেলে জঙ্গল কেটে কী বসানোর কথা বলে? উত্তর : হলওয়েল অনুমতি পেলে জঙ্গল কেটে হাট-বাজার বসানোর কথা বলে। ৬০. কারা ইংরেজদের সঙ্গে ব্যবসা করতে চায়? উত্তর : নেটিভরা ইংরেজদের সঙ্গে ব্যবসা করতে চায়। ৬১. কে চিরকালই ইংরেজদের বন্ধু? উত্তর : ড্রেক চিরকালই ইংরেজদের বন্ধু। ৬২. কে ইংরেজদের কলকাতায় ব্যবসা করার অনুমতি দিয়েছে? উত্তর : মানিকচাঁদ ইংরেজদের কলকাতায় ব্যবসা করার অনুমতি দিয়েছে। ৬৩. কত টাকা উৎকোচের বিনিময়ে মানিকচাঁদ ইংরেজদের কলকাতায় ব্যবসার অনুমতি দেন? উত্তর : ১২, ০০০ টাকা উৎকোচের বিনিময়ে ইংরেজদের কলকাতায় ব্যবসার অনুমতি দেন। ৬৪. ড্রেক কোথা থেকে বাংলাদেশে এসেছে? উত্তর : ড্রেক লাহোর থেকে বাংলাদেশে এসেছে। ৬৫. মানিকচাঁদের কাছে ব্যবসার অনুমতি নেবার জন্য উমিচাঁদ কত টাকা ড্রেকের কাছে দাবি করে? উত্তর : মানিকচাঁদকে রাজি করানোর জন্য উমিচাঁদ ১৭০০০ টাকা ড্রেকের কাছে দাবি করে। ৬৬. কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে? উত্তর : শওকত জঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। ৬৭. ঘসেটি বেগম কাকে অচেনা মেহমান বলেছে। উত্তর : ঘসেটি বেগম রাইসুল জুহালাকে অচেনা মেহমান বলেছে। ৬৮. কে নিজের স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিপদের ঝুঁকি নিতে নারাজ? উত্তর : জগৎশেঠ নিজের স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিপদের ঝুঁকি নিতে নারাজ। ৬৯. ঘসেটি বেগম কাকে ধনকুবের বলেছেন? উত্তর : ঘসেটি বেগম জগৎশেঠকে ধনকুবের বলেছেন। ৭০. সিরাজের মতে, চারদিকে ষড়যন্ত্রের জালের মধ্যে কার প্রাসাদের বাইরে থাকাটা নিরাপদ নয়? উত্তর : সিরাজের মতে, ঘসেটি বেগমের প্রাসাদের বাইরে কথাটা নিরাপদ নয়। ৭১. কী অমান্য করা রাজদ্রোহিতার শামিল? উত্তর : নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার শামিল। ৭২. কে নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিলেন? উত্তর : মোহনলাল নবাবের সবচেয়ে বিশ্ব¯ড় সেনাপতি ছিলেন। ৭৩. ঘসেটি বেগম সম্পর্কে নবাবের কী হতেন? উত্তর : ঘসেটি বেগম সম্পর্কে নবাবের খালা হতেন। ৭৪. নবাব কার কাছে প্রজাদের জুলুমের জন্য কৈফিয়ৎ চেয়েছে? উত্তর : নবাব ওয়াটসের কাছে প্রজাদের জুলুমের জন্য কৈফিয়ৎ চেয়েছে। ৭৫. লবণের ইজারাদার কে? উত্তর : লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ। ৭৬. কলকাতায় ওয়াটস এবং ক্লাইভ কীসের সন্ধি গোপন কয়েছে? উত্তর : কলকাতায় ওয়াটস এবং ক্লাইভ আলীনগরের সন্ধি গোপন করেছে। ৭৭. ‘দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব।’- এ সংলাপটি কার? উত্তর : ‘দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব।'- এ সংলাপটি মিরজাফরের। ৭৮. মিরজাফর কোন জিনিস ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল? উত্তর : মিরজাফর কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল। ৭৯. কে অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছে? উত্তর : মিরজাফর অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়ার জন্য তৈরি হচ্ছে। ৮০. মোহনলাল তলোয়ার নিয়ে সামনে দাঁড়ালে কার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল? উত্তর : মোহনলাল তলোয়ার নিয়ে সামনে দাঁড়ালে মিরজাফরের চোখে কেয়ামতের ছবি ভেসে ওঠেছিল। ৮১. মানিক চাঁদ কত টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছিল? উত্তর : মানিক চাঁদ দশলক্ষ টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছিল। ৮২. জগৎশেঠের মতে, কার অদৃষ্টে ও বিপদ ঘনিয়ে এসেছে? উত্তর : জগৎশেঠের মতে, নন্দকুমারের অদৃষ্টে বিপদ ঘনিয়ে এসেছে। ৮৩. কার একটি দিন মাত্র মসনদে বসবার বড় আকাঙক্ষা? উত্তর : মিরজাফরের একটি দিন মাত্র মসনদে বসবার বড় আকাঙ্ক্ষা। ৮৪. কার গুপ্তচর মিরনের জীবনকে অসম্ভব করে তুলেছে? উত্তর : মোহনলালের গুপ্তচর মিরনের জীবনকে অসম্ভব করে তুলেছে। ৮৫. কে নাচ-গানে মশগুল থাকতেই ভালোবাসে? উত্তর : মিরন নাচ-গানে মশগুল থাকতেই ভালোবাসে। ৮৬. কার অনুপস্থিতির জন্য কোম্পানির সঙ্গে চুক্তি সম্ভব নয়? উত্তর : উমিচাঁদের অনুপস্থিতির জন্য কোম্পানির সঙ্গে চুক্তি সম্ভব নয়। ৮৬. কার অনুপস্থিতির জন্য কোম্পানির সঙ্গে চুক্তি সম্ভব নয়? উত্তর : উমিচাঁদের অনুপস্থিতির জন্য কোম্পানির সঙ্গে চুক্তি সম্ভব নয়। ৮৭. মিরজাফর কাকে কালকেউটে বলেছেন? উত্তর : মিরজাফর উমিচাঁদকে কালকেউটে বলেছেন। ৮৮. “নবাবকে আমার কোনো ভয় নেই। কারণ সে আমাকে কিছুই করতে পারবে না।”- এ সংলাপটি কার? উত্তর : “নবাবকে আমার কোনো ভয় নেই। কারণ সে আমাকে কিছুই করতে পারবে না। ”- এ সংলাপটি রবার্ট ক্লাইভের। ৮৯. “আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায়।” - এ সংলাপটি কার? উত্তর : “আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায়।”- এ সংলাপটি রবার্ট ক্লাইভের। ৯০. চুক্তি অনুসারে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি কত টাকা পাবে? উত্তর : চুক্তি অনুসারে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি এক কোটি টাকা পাবে। ৯১. চুক্তি অনুযায়ী ক্লাইভ কত টাকা পাবে? উত্তর : চুক্তি অনুযায়ী ক্লাইভ দশ লক্ষ টাকা পাবে। ৯২. চুক্তি অনুযায়ী কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ কত টাকা পাবেন? উত্তর : চুক্তি অনুযায়ী কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ সত্তর লক্ষ টাকা পাবেন। ৯৩. চুক্তি অনুযায়ী মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালাবে কে? উত্তর : চুক্তি অনুযায়ী মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালাবে কোম্পানি। ৯৪. “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে”- এ সংলাপটি কার? উত্তর : “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।” - এ সংলাপটি রবার্ট ক্লাইভের। ৯৫. সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী? উত্তর : সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নিসা। ৯৬. সিরাজউদ্দৌলার মাতার নাম কী? উত্তর : সিরাজউদ্দৌলার মাতার নাম আমিনা বেগম। ৯৭. সিরাজউদ্দৌলা কার নিকট থেকে টাকা ধার নিয়েছিল? উত্তর : সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমের নিকট থেকে টাকা ধার নিয়েছিল। ৯৮. সিরাজকে ক্ষমতাচ্যুত করতে পারলে কে সবচেয়ে বেশি খুশি হবে? উত্তর : সিরাজকে ক্ষমতাচ্যুত করতে পারলে ঘসেটি বেগম সবচেয়ে বেশি খুশি হবে। ৯৯. পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কত জন সৈন্য ছিল? উত্তর : পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে তিন হাজার সৈন্য ছিল। ১০০. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কতজন সৈন্য ছিল? উত্তর : নবাবের পক্ষে পঞ্চাশ হাজারের বেশি সৈন্য ছিল। ১০১. পলাশীর যুদ্ধে ইংরেজদের কামান ছিল কতটি? উত্তর : পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কামান ছিল দশটি। ১০২. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কামান ছিল কতটি? উত্তর : পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে পঞ্চাশটির বেশি কামান ছিল। ১০৩. কোন রোগে এক্রামউদ্দৌলার মৃত্যু ঘটে? উত্তর : বসন্ত রোগে এক্রামউদ্দৌলার মৃত্যু ঘটে। ১০৪. মোহনলাল কোথায় ফিরে সিরাজকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে বলে? উত্তর : মোহনলাল মুর্শিদাবাদে ফিরে সিরাজকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে বলে। ১০৫. কার শেষ যুদ্ধ পলাশীতেই? উত্তর : মোহনলালের শেষ যুদ্ধ পলাশীতেই। ১০৬. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে ছিলেন? উত্তর : সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিলেন নারান সিং। ১০৭. সিরাজের মতে, কার হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের মত লুপ্ত হয়ে যাবে? উত্তর : সিরাজের মতে, ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের জন্য লুপ্ত হয়ে যাবে। ১০৮. সিরাজউদ্দৌলার নানার নাম কী? উত্তর : সিরাজউদ্দৌলার নানার নাম আলীবর্দী খান। ১০৯. সিরাজের শ্বশুরের নাম কী? উত্তর : সিরাজের শ্বশুরের নাম মহম্মদ ইরিচ খাঁ। ১১০. দরবার কাকে কুর্নিশ করবার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে? উত্তর : দরবার মিরজাফরকে কুর্নিশ করবার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে। ১১১. কে মিরজাফরকে হাত ধরে তুলে না দিলে মসনদে বসবে না? উত্তর : রবার্ট ক্লাইভ মিরজাফরকে হাত ধরে তুলে না দিলে মসনদে বসবে না। ১১২. মিরজাফর বাংলার মসনদের জন্য কার কাছে ঋণী? উত্তর : মিরজাফর বাংলার মসনদের জন্য ক্লাইভের কাছে ঋণী। ১১৩. ‘সিরাজউদ্দৌলা' নাটকে কে আত্মহত্যা করতে চায়? উত্তর : ‘সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদ আত্মহত্যা করতে চায়। ১১৪. ২৪ পরগনায় মোট কত টাকা বার্ষিক জমিদারী আয় হতো? উত্তর : ২৪ পরগনায় মোট চার লক্ষ টাকার বার্ষিক জমিদারী আয় হতো। ১১৫. সিরাজউদ্দৌলা কোন সৈন্যদের হাতে বন্দি হয়েছেন? উত্তর : সিরাজউদ্দৌলা মির কাশেমের সৈন্যদের হাতে বন্দি হয়েছেন। ১১৬. সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হয়েছেন? উত্তর : সিরাজউদ্দৌলা ভগবানগোলায় বন্দি হয়েছেন। ১১৭. বন্দি সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় রাখা হয়? উত্তর : বন্দি সিরাজউদ্দৌলাকে জাফরাগঞ্জের কয়েদখানায় রাখা হয়। ১১৮. কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? উত্তর : মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। ১১৯. কে সিরাজউদ্দৌলাকে হত্যা করে? উত্তর : মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে। ১২০. কত টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করে? উত্তর : দশ হাজার টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করে। ১২১. কী দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? উত্তর : ছুরিকাঘাতে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। ১২২. সিরাজউদ্দৌলা কোন জাতীয় নাটক? উত্তর : সিরাজউদ্দৌলা ঐতিহাসিক নাটক। ১২৩. মিরজাফরের দরবারে আসতে বিলম্ব দেখে অমাত্যরা কীসে লিপ্ত ছিল? উত্তর : মিরজাফরের দরবারে আসতে বিলম্ব দেখে অমাত্যরা কৌতুকে লিপ্ত ছিল। ১২৪. ড্রেক কাকে কয়েদখানায় বন্দির হুমকি দেয়? উত্তর : ড্রেক মার্টিনকে কয়েদখানায় বন্দির হুমকি দেয়। ১২৬. ঘসেটি বেগম আমেনা বেগমের কোন পুত্রকে পোষ্যপুত্র রাখেন? উত্তর : ঘসেটি বেগম আমেনা বেগমের এক্রামউদ্দৌলাকে পোষ্যপুত্র রাখেন। ১২৭. সিরাজউদ্দৌলা কার পরামর্শে কোম্পানিকে লবণের ইজারাদারী দিয়েছে? উত্তর : সিরাজউদ্দৌলা মিরজাফরের পরামর্শে কোম্পানিকে লবণের ইজারাদারী দিয়েছে। ১২৮. নৃত্য গীতের অভিনয়ে পটু ছিলেন কে? উত্তর : নৃত্য গীতের অভিনয়ে পটু ছিলেন মিরন। |
