পরিচ্ছেদ- ৪২: বিপরীত শব্দ

বিপরীত শব্দ
বিপরীত শব্দ

পরিচ্ছেদ- ৪২
বিপরীত শব্দ

যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। যেমন:
বিবাহিত-অবিবাহিত; পুরুষ-নারী: জীবিত-মৃত: পিতা-মাতা ইত্যাদি।

এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো, এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। যদি কারো সম্পর্কে বলা হয় তিনি ‘বিবাহিত’, তবে বোঝায় যে তিনি ‘অবিবাহিত’ নন। আবার যদি বলা হয় তিনি ‘অবিবাহিত’, তবে বোঝায় তিনি ‘বিবাহিত’ নন।

শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন:
চেনা থেকে অচেনা; আদর থেকে অনাদর; নশ্বর থেকে অবিনশ্বর। তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা। যেমন ধনী-গরিব, আদি-অন্ত, নিন্দা-প্রশংসা ইত্যাদি।

নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো।

মূলশব্দ বিপরীত শব্দ মূলশব্দ বিপরীত শব্দ
অগ্র পশ্চাৎ আকর্ষণ বিকর্ষণ
অচল সচল আচার অনাচার
অজ বিজ্ঞ আত্মীয় অনাত্মীয়
অতিবৃষ্টি অনাবৃষ্টি আদান প্রদান
অধম উত্তম আপন পর
অধমর্ণ উত্তমর্ণ আবশ্যক অনাবশ্যক
অনুকূল প্রতিকূল আবির্ভাব তিরোভাব
অনুরক্ত বিরক্ত আমদানি রপ্তানি
অনুরাগ বিরাগ আয় ব্যয়
অন্তর বাহির আশা নিরাশা
অন্তরঙ্গ বহিরঙ্গ আশু বিলম্ব
অপ্রতিভ সপ্রতিভ আস্তিক নাস্তিক
অভিজ্ঞ অনভিজ্ঞ আস্থা অনাস্থা
অর্থ অনর্থ ইস্তফা যোগদান
অল্প অধিক ইহলোক পরলোক
অস্তি নাস্তি ইহা উহা

উচ্চ নীচ উন্নতি অবনতি
উৎকর্ষ অপকর্ষ উপসর্গ অনুসর্গ
উৎকণ্ঠা শান্তি উপস্থিত অনুপস্থিত
উৎসাহ নিরুৎসাহ উপশম বৃদ্ধি
উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ
উত্থান পতন এলোমেলো গোছানো
উদয় অন্ত ওস্তাদ সাগরেদ
উদ্দিষ্ট নিরুদ্দিষ্ট - -

মূলশব্দ বিপরীত শব্দ মূলশব্দ বিপরীত শব্দ
কৃতজ্ঞ অকৃতজ্ঞ ব্যর্থ সার্থক
কৃত্রিম স্বাভাবিক ভয় সাহস
কৃপণ উদার ভর্ৎসনা প্রশংসা
কেজো অকেজো ভিতর বাহির
কোমল কর্কশ ভিতু সাহসী
খাঁটি ভেজাল ভীরু নির্ভীক
খাতক মহাজন ভূত ভবিষ্যৎ
খানিক অধিক ভোঁতা ধারালো
খুঁত নিখুঁত মান অপমান
খুচরা পাইকারি মিলন বিরহ
গরিষ্ঠ লঘিষ্ঠ মুখ্য গৌণ
গূঢ় ব্যক্ত মৃদু প্রবল
গৃহী সন্ন্যাসী মৌন মুখর
গ্রহণ বর্জন যাচিত অযাচিত
ঘাটতি বাড়তি যুক্ত বিযুক্ত
ঘাত প্রতিঘাত রত বিরত
ঘাতক পালক রদ চালু
চেতন অচেতন রসিক বেরসিক
জড় চেতন রিক্ত পূর্ণ
জয় পরাজয় রুগ্‌ণ সুস্থ
জাগরণ নিদ্রা রোগ নীরোগ
জোয়ার ভাটা লঘু গুরু
জ্ঞানী মূর্খ লাভ ক্ষতি
জ্ঞেয় অজ্ঞেয় লেজ মাথা
জ্বলন নির্বাপণ শিষ্ট অশিষ্ট
টাটকা বাসি শীঘ্র বিলম্ব
ঠকা জেতা সওয়াল জবাব
তফাত কাছে সংহত বিভক্ত
তিরস্কার পুরষ্কার সচেষ্ট নিশ্চেষ্ট
তেজী নিস্তেজ সজীব নির্জীব
ত্বরিত শ্লথ সঞ্চয় অপচয়
দাতা গ্রহীতা সদয় নির্দয়
দীর্ঘ হ্রস্ব সম্ভাব বিরোধ
দুর্মতি সুমতি সমস্ত অংশ
দুষ্ট শিষ্ট সম্বল নিঃসম্বল
দূর নিকট সরব নীরব
দোষী নির্দোষ সরস নীরস
ধনী দরিদ্র সাকার নিরাকার
ধর্ম অধর্ম সাচ্চা ভুয়া
ধৃষ্ট নম্র সার্থক ব্যর্থ
নিশ্চেষ্ট সচেষ্ট সুকৃত দুষ্কৃত
নিদ্রিত জাগ্রত সুন্দর কুৎসিত
নিন্দা প্রশংসা সুবহ দুর্বহ
পণ্ড সফল সুরভি নিন্দা
পথ বিপথ সুলভ দুর্লভ
পাপী পুষ্ট সুশীল দুঃশীল
নিষ্পাপ ক্ষীণ সুশ্রী বিশ্রী
পূর্ব পশ্চিম সৃষ্টি ধ্বংস
প্রত্যক্ষ পরোক্ষ স্থাবর অস্থাবর
প্রফুল্ ল বিমর্ষ স্থির চঞ্চল
প্রবল দুর্বল স্বনামে বেনামে
প্রভু ভৃত্য স্ববাস প্রবাস
প্রখরতা স্নিগ্ধতা স্বমত পরমত
প্রাচী প্রতীচী স্মৃতি বিস্মৃতি
প্রাচ্য প্রতীচ্য হক নাহক
বন্ধন মুক্তি হরণ পূরণ
বলবান দুর্বল হরদম হঠাৎ
বাউন্ডুলে সংসারী হার জিত
বাচাল স্বল্পভাষী হালকা সাবেক
বাদী বিবাদী হাল ভারী
বিচ্ছেদ সন্ধি হ্রাস বৃদ্ধি
বিশেষ সামান্য -- --

‘বিপরীত শব্দ’ পরিচ্ছেদের বহুনির্বাচনি প্রশ্ন:

প্রশ্ন থেকে

অভিনন্দন!
আপনি পেয়েছেন -এর মধ্যে!
যা


তথ্যসূত্র :
১. বাংলা ব্যাকরণ ও নির্মিতি: নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, ২০২৬।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url