আবার আসিব ফিরে- জীবনানন্দ দাশ
|
| আবার আসিব ফিরে |
আবার আসিব ফিরে
জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে
ধানসিঁড়ির তীরে এই বাংলায় ক
হয়তো মানুষ নয়- হয়তো বা
শঙ্খচিল
শালিকের বেশে;
খ
হয়তো
ভোরের কাক
হয়ে এই কার্তিকের
নবান্নের দেশে খ
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; ক
হয়তো বা হাঁস হবো- কিশোরীর
ঘুঙুর
রহিবে লাল পায়, ক
সারাদিন কেটে যাবে
কলমির
গন্ধভরা জলে ভেসে ভেসে; খ
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে খ
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ
ডাঙায়; ক
হয়তো দেখিবে চেয়ে
সুদর্শন
উড়িতেছে সন্ধ্যার বাতাসে; খ
হয়তো শুনিবে এক
লক্ষ্মীপেঁচা
ডাকিতেছে শিমুলের ডালে; গ
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে; খ
রূপসার
ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে গ
ডিঙা বায়; রাঙা
মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে
নীড়ে
ঘ
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে- ঘ
|
| চিত্রকর: সৌমিক দে; ৯ম শ্রেণি |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার উৎস নির্দেশ : |
|---|
| ‘আবার আসিব ফিরে’ কবিতাটি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ‘আবার আসিব ফিরে’ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। কবিতাটি চৌদ্দ চরণ, ২২ মাত্রায় রচিত। এখানে গঠনবিন্যাস হলো: কখখক কখখক খগখগ ঘঘ। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার শব্দার্থ ও টীকা : |
|---|
|
➠ ধানসিঁড়ি- ঝালকাঠি জেলার একটি নদী। নদীটি এখন মরে গেছে। ➠ শঙ্খচিল- এক ধরনের সাদা চিল। ➠ নবান্ন- নতুন ধানকাটার পর আমাদের দেশে এ উৎসব হয়। এ উৎসবে দুধ, গুড়, নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। ➠ কার্তিকের নবান্নের দেশে- কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। নবান্ন অর্থ নতুন ভাত। কার্তিক মাসে ঘরে নতুন ধান তুলে কৃষকেরা নবান্ন উৎসবে মেতে ওঠে। ➠ ঘুঙুর- নূপুর, পায়ের অলংকার। ➠ জলাঙ্গী- কবি এখানে নদীকে জলাঙ্গী (অর্থাৎ জল যার অঙ্গে) নামে অভিহিত করেছেন। নদীমাতৃক বাংলাদেশকে কবি জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা বলেছেন। ➠ ডাঙা- জলাশয়ের নিকটবর্তী উঁচু স্থান। ➠ সুদর্শন- শকুনি; এক ধরনের পোকা যা উড়তে পারে। ➠ লক্ষ্মীপেঁচা- এক ধরনের পেঁচা। ➠ রূপসা- একটি নদীর নাম। ➠ ডিঙা- ছোট নৌকা। ➠ নীড়ে- পাখির বাসায়। ➠ ধবল- সাদা। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার পাঠের উদ্দেশ্য : |
|---|
| ‘আবার আসিব ফিরে’কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করবে। তাদের মনে নিজের দেশের প্রতি মমত্ববোধের জাগরণ ঘটবে। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার পাঠ-পরিচিতি : |
|---|
| জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পরেছে কবিতায়। কবি মনে করেন, যখন তাঁর মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তাঁর মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের খেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনও বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে, তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্যে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। |
|
| চিত্রকর: অতুলি বড়ুয়া, ৬ষ্ট শ্রেণি |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার কবি পরিচিতি : |
|---|
|
কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি
১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ. পাশ করেন।
ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তাঁর কর্মজীবনের শুরু হয় এবং তিনি বিভিন্ন
সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামযশ কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, খড়গপুর
কলেজ, বরিষা কলেজ ও হাওড়া কলেজে অধ্যাপনা করেন। এক সময় তিনি সাংবাদিকতার
পেশাও অবলম্বন করেছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং ও
রূপের বৈচিত্র প্রকাশ ঘটেছে। অনেক অজানা গাছ, পশু-পাখি ও লতাপাতা তাঁর
কবিতায় নতুন পরিচয়ে ধরা পড়েছে। প্রকৃতিপ্রেমিক এই কবি প্রকৃতি থেকেই তাঁর
কবিতার রূপরস সংগ্রহ করেছেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ
রচনা করেছেন। তিনি ১৯৫৪ সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার কর্ম-অনুশীলন : |
|---|
|
ক. কবিতাটির দৃশ্যচিত্র অবলম্বনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করো
(শ্রেণির সকল শিক্ষার্থীর অংশগ্রহণে)। খ. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি অবলম্বনে একক ও দলগত আবৃত্তির আয়োজন করো। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন : |
|---|
প্রশ্ন থেকে
অভিনন্দন!
|
|
| চিত্রকর: জোহানা ভুঁইয়া; ৩য় শ্রেণি |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: |
|---|
|
প্রশ্ন- ১:কবি জীবনানন্দ দাশ আবার কোথায় ফিরে আসতে চান? উত্তর : কবি জীবনানন্দ দাশ আবার বাংলায় ফিরে আসতে চান। প্রশ্ন- ২: কবি এদেশে কীসের বেশে আসবেন? উত্তর : কবি এদেশে শঙ্খচিল শালিকের বেশে আসবেন। প্রশ্ন- ৩: কবি নবান্নের দেশে কোন বেশে আসবেন? উত্তর : কবি নবান্নের দেশে ভোরের কাক হয়ে আসবেন। প্রশ্ন- ৪: কাঁঠাল-ছায়া দ্বারা কবি কী বুঝিয়েছেন? উত্তর : কাঁঠাল-ছায়া দ্বারা কবি এদেশকে বুঝিয়েছেন। প্রশ্ন- ৫: কাঁঠাল-ছায়ায় কবি কীভাবে আসবেন? উত্তর : কাঁঠাল-ছায়ায় এদেশে কবি কুয়াশার বুকে ভেসে আসবেন। প্রশ্ন- ৬: কবি হাঁস হলে সারাদিন কীভাবে কাটাবেন? উত্তর : কবি হাঁস হলে সারাদিন কলমির জলে ভেসে ভেসে কাটাবেন। প্রশ্ন- ৭: কবি কী ভালোবেসে এদেশে আবার ফিরে আসবেন? উত্তর : কবি বাংলার নদী-মাঠ-খেত ভালোবেসে আবার এদেশে ফিরে আসবেন। প্রশ্ন- ৮: কবি এদেশকে কীসে ভেজা বলেছেন? উত্তর : কবি এদেশকে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বলেছেন। প্রশ্ন- ৯: কবি শঙ্খচিল শালিকের বেশে কোথায় আসতে চান? উত্তর : কবি শঙ্খচিল শালিকের বেশে বাংলায় আসতে চান। প্রশ্ন- ১০: কবি কার্তিকের নবান্নের দেশে কী হয়ে ফিরে আসতে চান? উত্তর : কবি কার্তিকের নবান্নের দেশে ভোরের কাক হয়ে ফিরে আসতে চান। প্রশ্ন- ১১: ‘আবার আসিব ফিরে’ কবিতায় কিশোরের ছেঁড়া পালটি কী রঙের। উত্তর : ‘আবার আসিব ফিরে’ কবিতায় কিশোরের ছেঁড়া পালটি সাদা রঙের। প্রশ্ন- ১২: ধবল বক কীভাবে নীড়ে আসে? উত্তর : ধবল বক রাঙা মেঘ সাঁতরায়ে নীড়ে আসে। প্রশ্ন- ১৩: জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ পাস করেন? উত্তর : জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। প্রশ্ন- ১৪: ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্য থেকে নেয়া হয়েছে? উত্তর : ‘আবার আসিব ফিরে’ কবিতাটি ‘রূপসী বাংলা’ কাব্য থেকে নেয়া হয়েছে। প্রশ্ন- ১৫: জীবননান্দ দাশের কবিতার রূপ-রসের উৎস কী? উত্তর : জীবননান্দ দাশের কবিতার রূপ-রসের উৎস হলো প্রকৃতি। প্রশ্ন- ১৬: কবি কোন দেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন? উত্তর : কবি বাংলাদেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন। প্রশ্ন- ১৭: নবান্ন উৎসব কোন মাসে হয়? উত্তর : নবান্ন উৎসব কার্তিক মাসে হয়। প্রশ্ন- ১৮: ‘ডিঙা’ বলতে কী বোঝ? উত্তর : ‘ডিঙা’ বলতে বোঝায় ছোট নৌকা। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন: |
|---|
|
প্রশ্ন- ১: কবি রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান কেন?
প্রশ্ন- ২: কবি ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যেতে চান কেন?
প্রশ্ন- ৩: মেঘের কোলে ঘেঁষে নীড়ে ফিরে আসা সাদা বকের দলের মধ্যে কবি
মিশে থাকতে চান কেন?
প্রশ্ন- ৪: মানুষ না হয়ে ‘শঙ্খচিল শালিকের বেশে, জীবনানন্দ দাশ এদেশে ফিরতে চান কেন?
প্রশ্ন- ৫: ‘বাংলার সবুজ করুণ ডাঙা’ বলতে কী বোঝানো হয়েছে?
প্রশ্ন- ৬: ‘আবার আসিব আমি বাংলার নদী-মাঠ-খেত ভালোবেসে’—চরণটি বুঝিয়ে লেখ।
প্রশ্ন- ৭: এ দেশকে কার্তিকের নবান্নের দেশ বলা হয়েছে কেন?
প্রশ্ন- ৮: ‘কার্তিকের নবান্নের দেশ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
প্রশ্ন- ৯: ‘খইয়ের ধান’ শিশু উঠানে ছড়ায় কেন?
প্রশ্ন- ১০: ‘আবার আসিব ফিরে’ কবিতায় বর্ণিত সন্ধ্যার চিত্রটি কেমন?
প্রশ্ন- ১১: ‘সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে’—চরণটি ব্যাখ্যা করো।
প্রশ্ন- ১২: কবি রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান কেন?
প্রশ্ন- ১৩: কবি ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যেতে চান কেন?
প্রশ্ন- ১৪: মেঘের কোলে ঘেঁষে নীড়ে ফিরে আসা সাদা বকের দলের মধ্যে কবি মিশে থাকতে চান কেন? |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. উঠানে খইয়ের ধান ছড়ায় কে? |
|
ক. উঠানে খইয়ের ধান ছড়ায় এক শিশু।
গ. ‘আবার আসিব ফিরে’ কবিতায় প্রকাশিত দেশাত্মবোধের দিকটি উদ্দীপকের ফরাসি
জাতির দেশাত্মবোধের দিকটির প্রতি ইঙ্গিত করে।
ঘ. “অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন”- আলোচ্য
উক্তিটি যথার্থ। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ২: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? |
|
ক. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
গ. উদ্দীপকটিতে ও ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে বাংলার মনোমুগ্ধকর
প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে।
ঘ. ‘কোথা পাব আর বাংলা ছাড়া’- কথাটির সঙ্গে কবি জীবনানন্দ দাশের বাংলায়
ফিরে আসার আকাঙ্ক্ষার কথাটি অন্তর্নিহিত তাৎপর্যের দিক থেকে
সম্পর্কিত। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৩: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. রাঙা মেঘ সাঁতরায়ে কী নীড়ে ফিরছে? |
|
ক. রাঙা মেঘ সাঁতরে বক নীড়ে ফিরছে।
গ. উদ্দীপকে ফুটে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ‘আবার আসিব ফিরে’ কবিতায়
বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
ঘ. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি মৃত্যুর পর বাংলার মাটিতে ফিরে আসার যে
আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তা উদ্দীপকে প্রকাশ পায়নি। তাই উদ্দীপকটি ‘আবার
আসিব ফিরে’ কবিতার মূলভাবের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৪: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘ধবল’ শব্দের অর্থ কী? |
|
ক. ‘ধবল’ শব্দের অর্থ সাদা।
গ. ‘আবার আসিব ফিরে’ কবিতার প্রকৃতিপ্রেমের দিকটি উদ্দীপকে চমৎকারভাবে
লক্ষণীয়। এ ভাবগত দিক থেকেই কবিতা ও উদ্দীপক সাদৃশ্যপূর্ণ।
ঘ. ভাবগত সাদৃশ্য থাকলেও ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির প্রত্যাশা আরও
ব্যাপক মন্তব্যটি যথার্থ। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৫: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. লক্ষ্মীপেঁচা কোথায় ডাকছে? |
|
ক. লক্ষ্মীপেঁচা শিমুলের ডালে ডাকছে।
গ. উদ্দীপকের কবিতাংশ এবং ‘আবার আসিব ফিরে’ কবিতায় গ্রামবাংলার প্রাকৃতিক
সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে।
ঘ. উদ্দীপকে এবং আলোচ্য কবিতায় মুখ্য বিষয় হিসেবে বাংলার রূপবৈচিত্র্য
সম্পর্কে কবির অনুভূতির প্রকাশ ঘটেছে। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৬: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ধানসিঁড়ি নদীর তীরে কে ফিরে আসবেন? |
|
ক. ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশ ফিরে আসবেন।
গ. উদ্দীপকের কবি বাংলার সন্তান হয়ে বাংলার প্রতি আকুলতা প্রকাশ করেছেন,
যা ‘আবার আসিব ফিরে’ কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ।
ঘ. উদ্দীপকটি ‘আবার আসিব ফিরে’ কবিতার মূলভাবের ধারক মন্তব্যটি
যথার্থ। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৭: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কিশোরীর ঘুঙুর কোথায় রবে? |
|
ক. কিশোরীর ঘুঙুর রবে লাল পায়।
গ. ‘আবার আসিব ফিরে’ কবিতার কবি মৃত্যুর পর আবার বিভিন্ন বেশে ফিরে এসে
বাংলার রূপ দেখতে চান, যা উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ঘ. “উদ্দীপক ও ‘আবার আসিব ফিরে’ কবিতাটি মূলত কবির বাংলার রূপ-সৌন্দর্যের
প্রতি অসীম আবেগের বহিঃপ্রকাশ” এ মন্তব্যটি যথার্থ। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৮: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. বাংলা কীসের ঢেউয়ে ভেজা? |
|
ক. বাংলা জলাঙ্গীর ঢেউয়ে ভেজা।
গ. উদ্দীপকের কৌশিকের প্রকৃতিপ্রেমের সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার কবির
চরিত্রের সাদৃশ্য রয়েছে।
ঘ. উদ্দীপকের কৌশিক ও ‘আবার আসিব ফিরে’ কবিতার কবি বাংলার প্রকৃতি দ্বারা
সমানভাবে প্রভাবিত হয়েছেন এ মন্তব্যটি যথার্থ। |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ৯: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? |
| ----------- |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১০: |
|---|
|
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ধানসিঁড়ি নদীটি কোন জেলায় অবস্থিত? |
| ----------- |
| ‘আবার আসিব ফিরে’ কবিতার সৃজনশীল প্রশ্ন- ১১: |
|---|
|
i. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেস
ক. জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? |
| ----------- |
| তথ্যসূত্র: |
|---|
|
১. সাহিত্য পাঠ: অষ্টম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,
ঢাকা, ২০২৬। ২. আধুনিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, এপ্রিল, ২০১৮। ৩. ব্যবহারিক বাংলা অভিধান: বাংলা একাডেমি, ১৮তম, ২০১৫। |


%20ID-%20250111.jpg)

C/q বেসি বড়