বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ (প্রশ্ন: ২০২৬ - ২২)

বাংলা ভাষায় অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
বাংলা ভাষায় অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ

সকল বোর্ড ২০২৬

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমার বক্তব্য আর দীর্ঘ করব না।
আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।
আজ আমার বয়স কেবলমাত্র সাতাশ। আজ আমার বয়স কেবল সাতাশ।
আজ আমার বয়স মাত্র সাতাশ।
কালীদাশ ‘মেঘদূত’ কাব্য রচনা করেন। কালিদাস ‘মেঘদূত’ কাব্য রচনা করে।
ছেলেটি দুর্দান্ত মেধাবী। ছেলেটি অত্যন্ত মেধাবী।
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। তার সৌজন্যে মুগ্ধ হলাম।
কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন। কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।
দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। দ্রব্যমূল্য ক্রমবর্ধমান
দ্রব্যের দাম ক্রমবর্ধমান।

ব্যাখ্যা:

অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধকরণ:

দারিদ্র্যতা আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশ এখন সমৃদ্ধশালী। কেবলমাত্র দুর্নীতিই আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধন প্রয়োজন। প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্যতা। দরিদ্রতা/দারিদ্র্য আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশ এখন সমৃদ্ধ। কেবল/শুধু দুর্নীতিই আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃষ্ণসাধন প্রয়োজন। প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্য।

ব্যাখ্যা:

ঢাকা বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
আমিনা বুদ্ধিমান মেয়ে। আমিনা বুদ্ধিমতী মেয়ে।
সব ছাত্ররা উপস্থিত আছে। সব ছাত্র উপস্থিত আছে।
ছাত্ররা উপস্থিত আছে।
তিনি স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত। আমি স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত।
তিনি সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত।
সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।
অশ্রুজলে বুক ভেসে গেল। অশ্রুতে বুক ভেসে গেল।
চোখের জলে বুক ভেসে গেল।
পরবর্তীতে আপনি আবার আসবেন। পরবর্তী সময়ে আপনি আবার আসবেন।
পরবর্তী কালে আপনি আবার আসবেন।
মাদকাশক্তি ভালো নয়। মাদকাসক্তি ভালো নয়।
সাবধান পূর্বক চলবে। সাবধানে চলবে।

ব্যাখ্যা:

রাজশাহী বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
তোমার কথা প্রমাণ হয়নি। তোমার কথা প্রমাণিত হয়নি।
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। তার সৌজন্যে মুগ্ধ হলাম।
অশ্রুজলে বুক ভেসে গেল। অশ্রুতে বুক ভেসে গেল।
চোখের জলে বুক ভেসে গেল।
কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না। কেবল গায়ের জোরে সব কাজ হয় না।
সকাল হইতে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
পরবর্তীতে আপনি আবার আসবেন। আপনি আবার আসবেন।
পরবর্তী সময়ে আপনি আবার আসবেন।
একটা গোপনীয় কথা বলি। একটা গোপন কথা বলি।

ব্যাখ্যা:

কুমিল্লা বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে। মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে।
সূর্য উদয় হয়েছে। সূর্য উদিত হয়েছে।
বিধি লঙ্ঘন হয়েছে। বিধি লঙ্ঘিত হয়েছে।
অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
বিরাট গরু-ছাগলের হাট। গোরু-ছাগলের বিরাট হাট।
মাতাহীন শিশুর কী দুঃখ! মাতৃহীন শিশুর কী দুঃখ!
গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে। গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।
গাছটি মূলসহ উৎপাটিত হয়েছে।
এক পৌষে শীত যায় না। এক মাঘে শীত যায় না।

ব্যাখ্যা:

যশোর বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে। সমুদয় পাখিই নীড় বাঁধে।
পক্ষীরা নীড় বাঁধে।
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। ‘ঐকতান’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।
এক পৌষে শীত যায় না। এক মাঘে শীত যায় না।
ঘড়িকে হাতে দাও। হাতে ঘড়ি দাও।
মধুমিতা এমন রূপসী যেন অপ্সরী। মধুমিতা এমন রূপসি যেন অপ্সরা।
বাংলা বানান আয়ত্ব করা বেশ কঠিন। বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন।

ব্যাখ্যা:

চট্টগ্রাম বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
সব পাখিরা নীড় বাঁধে না। সব পাখি নীড় বাঁধে না।
সুন্দর হাতের লেখা সবার পছন্দ। হাতের সুন্দর লেখা সবার পছন্দ।
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।
অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। সর্বক্ষেত্রে জবাবদিহিত নিশ্চিত করা উচিত।
এক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে। এক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে।
আমি কিংবদন্তীর কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি।
এটি লজ্জাস্কর ব্যাপার। এটি লজ্জাকর ব্যাপার।
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

ব্যাখ্যা:

বরিশাল বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
তিনি স্বপরিবারে ঢাকা থাকেন। তিনি সপরিবারে ঢাকায় থাকেন।
আমি স্বপরিবারে ঢাকায় থাকি।
প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড়ো কথা।
তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন। তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।
বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ। বাজারে গোরুর খাঁটি দুধ দুর্লভ।
ছেলেটি ভয়ানক মেধাবী। ছেলেটি অত্যন্ত মেধাবী।
কীতিবাস বাংলা রামায়ন লিখেছেন। কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন।
সকল লোকেরাই সেখানে উপস্থিত ছিল সকল লোক সেখানে উপস্থিত ছিল।
লোকেরা সেখানে উপস্থিত ছিল।
দৈন্যতা প্রশংসনীয় নয়। দৈন্য প্রশংসনীয় নয়।
দীনতা প্রশংসনীয় নয়।

ব্যাখ্যা:

সিলেট বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
নদীর জল হ্রাস হয়েছে। নদীর জল হ্রাস পেয়েছে।
এ মামলায় আমি সাক্ষী দেব না। এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। আমৃত্যু দেশের সেবা করে যাব।
মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে। ছেলেটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।
মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
এ কথা প্রমাণ হয়েছে। এ কথা প্রমাণিত হয়েছে।
ছেলেটি দুর্দান্ত মেধাবী। ছেলেটি অত্যন্ত মেধাবী।
আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি।

ব্যাখ্যা:

দিনাজপুর বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
তার সাথে আমার সখ্যতা আছে। তার সাথে আমার সখ্য আছে।
আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘন হয়েছে? আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘিত হয়েছে?
আমি স্বরস্বতী কোলে গজাননের ছোট ভাইটি। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি।
সবার সু-স্বাস্থ্য কামনা করছি। সবার সুস্থতা কামনা করছি।
কারো ফাগুন মাস, কারো সর্বনাশ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা। অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
সে কুপুরুষের মতো কথা বলছে। সে কাপুরুষের মতো কথা বলছে।
মিলিটারি এখন যাবতীয় গাড়িগুলো থামোচ্ছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে।
মিলিটারি এখন গাড়িগুলো থামোচ্ছে।

ব্যাখ্যা:

ময়মনসিংহ বোর্ড ২০২৫

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা। অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি। আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। তাঁর সৌজন্যে মুগ্ধ হয়েছি।
গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ।
শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। শুধু গায়ের জোরে কাজ হয় না।
সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।
ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
সে সভায় উপস্থিত ছিলেন। তিনি সভায় উপস্থিত ছিলেন।
সে সভায় উপস্থিত ছিল।
সে আমার অধীনস্থ। সে আমার অধীন।

ব্যাখ্যা:

ঢাকা বোর্ড ২০২৪

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি।
অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। অপহৃত ব্যবসায়ীকে এখনও উদ্ধার করা যায়নি।
গৌতম বুদ্ধ বুদ্ধধর্ম প্রচারণা করেন। গৌতম বুদ্ধ বৌদ্ধধর্ম প্রচার করেন।
সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে।
মাস্ক পড়ুন, সুস্থ্য থাকুন। মাস্ক পরুন, সুস্থ থাকুন।
ঝড়-বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আগামীকাল শপথ নেবেন সংসদরা। আগামীকাল শপথ নেবেন সাংসদরা।
আগামীকাল সাংসদরা শপথ নিবেন।
আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন। আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন।

ব্যাখ্যা:

রাজশাহী বোর্ড ২০২৪

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
ছেলেটি বিদুষী হলেও বখাটে। ছেলেটি বিদ্বান হলেও বখাটে।
অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। অন্নাভাব প্রতি ঘরে হাহাকার।
অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
সাবধান পূর্বক চলবে। সাবধানে চলবে।
বাংলাদেশ আমাদের পিতৃভূমি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি।
সকল ছাত্রগণ ক্লাসে উপস্তিত ছিলো। সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।
ছাত্রগণ ক্লাসে উপস্তিত ছিল।
সবিতা ভয়ংকর মেধাবী। সবিতা অত্যন্ত মেধাবী।
দৈন্যতা প্রশংসনীয় নয়। দৈন্য প্রশংসনীয় নয়।
দীনতা প্রশংসনীয় নয়।

ব্যাখ্যা:

কুমিল্লা বোর্ড ২০২৪

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন।
আপনি স্ববান্ধবে আমন্ত্রিত। আপনি সবান্ধব আমন্ত্রিত।
কারো আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়। কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়।
আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাবো। আমৃত্য দেশের সেবা করে যাব।
মৃত্য পর্যন্ত দেশের সেবা করে যাব।
মিমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয় ৷
সে এ মামলায় সাক্ষী দিয়েছে। সে এ মামলায় সাক্ষ্য দিয়েছে।
শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। শুধু গায়ের জোরে কাজ হয় না।
এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। এখানে গোরুর খাঁটি দুধ পাওয়া যায়।

ব্যাখ্যা:

যশোর বোর্ড ২০২৪

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন। তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছেন।
রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর। রবীন্দ্রনাথের প্রতিভা অসাধারণ।
দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি। দুর্বিষহ যন্ত্রণায় ভুগছি।
অদ্যবধি তাহার দেখা নাই। অদ্যাবধি তাহার দেখা নাই।
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
হাটে কলস ভাঙা। হাটে হাঁড়ি ভাঙা।
অন্যায়ের ফল দুর্নিবার্য। অন্যায়ের প্রতিফল অনিবার্য।
সব পাখিরা নীড় বাঁধে না। সব পাখি নীড় বাঁধে না।
পাখিরা নীড় বাঁধে না।

ব্যাখ্যা:

চট্টগ্রাম বোর্ড ২০২৪

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।
নিরোগী লোক আসলেই সুখী। নীরোগ লোক আসলেই সুখী।
সূর্য উদয় হয়েছে। সূর্য উদিত হয়েছে।
আজ ঝড়বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে। আজ ঝড়বৃষ্টির আশঙ্কা আছে।
পরিশ্রম করে তার শারিরীক অবস্থা শোচনীয়। পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়।
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহলী হওয়া অনুচিত। অনাবশ্যক ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত।
এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী পরিবার। এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধ পরিবার।
এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধিশালী।
আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

ব্যাখ্যা:

বরিশাল বোর্ড ২০২৪

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
আমি সাক্ষী দিব না৷ আমি সাক্ষ্য দিব না।
বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।
বাড়িটা তাহারা দখল করেছে। বাড়িটা তাহারা দখল করিয়াছে।
বাড়িটা তারা দখল করেছে।
আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো। আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।
সে সভায় উপস্থিত ছিলেন। সে সভায় উপস্থিত ছিল।
তিনি সভায় উপস্থিত ছিলেন।
বিনুদাদার ভাষাটা ভয়ঙ্কর আঁট। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আঁট।
মাদকাশক্তি ভালো নয়। মাদকাসক্তি ভালো নয়৷
সব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে। সব বিষয়ে বাহুল্য বর্জন করবে।

ব্যাখ্যা:

দিনাজপুর বোর্ড ২০২৪

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
তোমার কথা প্রমাণ হয় নি। তোমার কথা প্রমাণিত হয়নি।
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
বিদ্যান দুর্জন হলেও পরিত্যাগ কর। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাগ করো।
প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়। প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণিবিদ্যা পড়ো।
শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না।
করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। করোনাকালীন পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
করোনার সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
অন্ন নষ্ট করে কী লাভ? অন্ন ধ্বংস করে কী লাভ?
বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী দাও। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও।

ব্যাখ্যা:

ময়মনসিংহ বোর্ড ২০২৪

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সদস্যগণ উপস্থিত ছিলেন।
আমরা তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। আমরা তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি।
পাহাড়ের সৌন্দর্যতা আমাকে বিমুগ্ধ করে। পাহাড়ের সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করে।
লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে।
মামলায় সে সাক্ষী দিবে। মামলায় সে সাক্ষ্য দিবে।
সারাজীবন ভাতের বেগার খেটে মরলাম। সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম।
উপরে উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি।
অফিস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না। অফিস চলাকালীন হর্ন বাজাবেন না।

ব্যাখ্যা:

ঢাকা বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
দৈন্যতা প্রশাংসনীয় নয়। দৈন্য প্রশংসনীয় নয়।
দীনতা প্রশংসনীয় নয়।
দশচক্রে ঈশ্বর ভূত। দশচক্রে ভগবান ভূত।
শুধুমাত্র কথা কাজ হবে না। শুধু কথায় কাজ হবে না।
তার কথাই প্রমাণ হলো। তার কথা প্রমাণিত হলো।
তিনি স্বস্ত্রীক এসেছেন। তিনি সস্ত্রীক এসেছেন।
আমি স্বস্ত্রীক এসেছি।
রিমা ভয়ঙ্কর মেধাবী। রিমা খুব মেধাবী।
করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি। করোনাকালীন আমরা কোথাও যাইনি।
করোনার সময়ে আমরা কোথাও যাইনি।
পরবর্তীতে এ বিষয়ে কথা হবে। পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে।

ব্যাখ্যা:

রাজশাহী বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
সব পাখিরা নীড় বাঁধে না। সব পাখি নীড় বাঁধে না।
পাখিরা নীড় বাঁধে না।
পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ। পরীক্ষা চলাকালীন ভেতরে প্রবেশ নিষিদ্ধ।
পরীক্ষা চলার সময়ে ভেতরে প্রবেশ নিষিদ্ধ।
এ বারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। এ বারের বন্যায় লোকটি সর্বস্বান্ত হলো।
আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমার বক্তব্য আর দীর্ঘ করব না।
‘অপরাহ্ন’ শব্দটি লিখতে অনেকেই ভুল করেন। ‘অপরাহ্ণ’ শব্দটি লিখতে অনেকেই ভুল করেন।
মাতাহীণ শিশুর কী দুঃখ! মাতৃহীন শিশুর কী দুঃখ!
তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। তাঁর সৌজন্যে মুগ্ধ হয়েছি।
আমি, তুমি ও সে আজ মেলায় যাবো। তুমি, সে ও আমি আজ মেলায় যাব।

ব্যাখ্যা:

কুমিল্লা বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
পরবর্তীতে আপনি আবার আসবেন। পরবর্তী সময়ে আপনি আবার আসবেন।
আপনি আবার আসবেন।
অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। অন্যায়ের প্রতিফল অনিবার্য।
কারো ফাগুনমাস, কারো সর্বনাম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। দ্রব্যমূল্য ক্রমবর্ধমান।
দ্রব্যের দাম ক্রমবর্ধমান।
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। তার সৌজন্যে মুগ্ধ হলাম।
কথাটি প্রমাণ হয়েছে। কথাটি প্রমাণিত হয়েছে।
আজকাল খাঁটি গুরুর দুধ বড়োই দুলর্ভ। আজকাল গোরুর খাঁটি দুধ বড়োই দুর্লভ।
পরীক্ষা চলাকালিন হর্ন বাজানো নিষেধ। পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ।

ব্যাখ্যা:

যশোর বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
আমি সাক্ষী দিব না। আমি সাক্ষ্য দিব না।
এক পৌষে শীত যায় না। এক মাঘে শীত যায় না।
সব পাখিরা ঘরে আসে না। সব পাখি ঘরে আসে না।
আমি সন্তোষ হলাম। আমি সন্তুষ্ট হলাম।
দৈন্যতা সবসময় ভালো নয়। দৈন্য সবসময় ভালো নয়।
দীনতা সবসময় ভালো নয়।
অপমান হবার ভয় নেই। অপমানিত হবার ভয় নেই।
তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
তাহাকে এখান থেকে যাইতে হবে। তাহাকে এখান থেকে যাইতে হইবে।
তাকে এখান থেকে যেতে হবে।

ব্যাখ্যা:

চট্টগ্রাম বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জস্কর সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জাকর।
পড়ালেখার প্রতিযোগীতা থাকা ভালো। পড়ালেখায় প্রতিযোগিতা থাকা ভালো।
দৈন্যতা কোনোকালেই প্রশংসনীয় নয়। দৈন্য কোনোকালেই প্রশংসনীয় নয়।
দীনতা কোনোকালেই প্রশংসনীয় নয়।
মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।
ভূল লিখতে ভুল করো না। ভুল লিখতে ভুল করো না।
সব পাখিগুলো উড়ে চলে গেল। সব পাখি উড়ে চলে গেল।
পাখিগুলো উড়ে চলে গেল।
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে। মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।

ব্যাখ্যা:

বরিশাল বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
অশ্রুজলে বুক ভেসে গেল। অশ্রুতে বুক ভেসে গেল।
চোখের জলে বুক ভেসে গেল।
আসছে আগামীকাল কলেজ খুলবে। আগামীকাল কলেজ খুলবে।
এক পৌষে শীত যায় না। এক মাঘে শীত যায় না।
একের লাঠি, দশের বোঝা। দশের লাঠি, একের বোঝা।
অধ্যাপনাই ছাত্রদের অপস্যা। অধ্যয়নই ছাত্রদরে তপস্যা।
অতি লোভে তাতী নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট।
মাদকাশক্তি ভালো নয়। মাদকাসক্তি ভালো নয়।
এটি লজ্জাস্কর ব্যাপার। এটি লজ্জাকর ব্যাপার।

ব্যাখ্যা:

সিলেট বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
অন্যায়ের প্রতিফল দুনিবার্য। অন্যায়ের প্রতিফল অনিবার্য।
বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী এ কালেও বিরল। বেগম রোকেয়ার মতো বিদুষী নারী এ কালেও বিরল।
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। তার সৌজন্যে মুগ্ধ হলাম।
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
মাদকাশক্তি ভালো নয়। মাদকাসক্তি ভালো নয়।
অপমান হবার ভয় নেই। অপমানিত হবার ভয় নেই।
প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম। প্রয়াত কবিকে আমরা সবাই চোখের জলে বিদায় দিলাম।
প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুতে বিদায় দিলাম।

ব্যাখ্যা:

দিনাজপুর বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে। মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে।
অতিলোভে গাঁজন নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট।
আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি। আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
সূর্য উদয় হয়েছে। সূর্য উদিত হয়েছে।
গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে। গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।
গাছটি মূলসহ উৎপাটিত হয়েছে।
দৈন্যতা প্রশংসনীয় নয়। দৈন্য প্রশংসনীয় নয়।
দীনতা প্রশংসনীয় নয়।
বিধি লঙ্ঘন হয়েছে। বিধি লঙ্ঘিত হয়েছে।
মাতাহীন শিশুর কী দুঃখ! মাতৃহীন শিশুর কী দুঃখ!

ব্যাখ্যা:

ময়মনসিংহ বোর্ড ২০২৩

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
আবশ্যকীয় বিছানাপত্র নিয়ে আসবেন। আবশ্যক বিছানাপত্র নিয়ে আসবেন।
আমার এ কাজে মনোযোগীতা নেই। আমার এ কাজে মনোযোগ নেই।
আমি গীতাঞ্জলী পড়েছি। আমি গীতাঞ্জলি পড়েছি।
তোমার দ্বারা সে অপমান হয়েছে। তোমার দ্বারা সে অপমানিত হয়েছে।
গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে। গণিতশাস্ত্র সকলের নিকট নীরস নহে।
তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষী দেবেন। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।
তাহারা বাড়ি যাচ্ছে। তারা বাড়ি যাচ্ছে।
যাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিল। সকল লোক সভায় উপস্থিত ছিল।

ব্যাখ্যা:

ঢাকা বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার। তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।
সাবধান পূর্বক চলবে। সাবধানে চলবে
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
আপনি স্বপরিবারে আমন্ত্রিত। আপনি সপরিবারে আমন্ত্রিত।
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
কাব্যটির উৎকৃষ্টতা প্রশংসনীয়।
কুপুরুষের মতো কথা বলছো কেন? কাপুরুষের মতো কথা বলছো কেন?
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে।
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়। তৎকালে তার ভূমিকা সমালোচিত হয়।

ব্যাখ্যা:

রাজশাহী বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি। তাকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি।
বিধি লঙ্ঘন হয়েছে। বিধি লঙ্ঘিত হয়েছে।
চোখে হলুদফুল দেখছি। চোখে সরষে ফুল দেখছি।
একথা প্রমাণ হয়েছে। একথা প্রমাণিত হয়েছে।
তিনি স্বপরিবারে ঢাকা থাকেন। তিনি সপরিবারে ঢাকা থাকেন।
আমি স্বপরিবারে ঢাকা থাকি।
তার পানিতে সমাধি হয়েছে। তার সলিলসমাধি হয়েছে।
দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছতা সাধন দরকার। দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছ্র সাধন দরকার।
উপরোক্ত বাক্যাটি শুদ্ধ নয়। উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উপরিউক্ত বাক্যাটি শুদ্ধ নয়।

ব্যাখ্যা:

কুমিল্লা বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
বাংলাদেশে একটি উন্নতশীল দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
এক পৌষে শীত যায় না। এক মাঘে শীত যায় না।
ঘটনাটি অত্যান্ত লজ্জাকর। ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।
শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন। শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন।
তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান।
এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। এখানে গোরুর খাঁটি দুধ পাওয়া যায়।
আমার বাড়ি ঢাকায় নয়, ময়মনসিংহ। আমার বাড়ি ঢাকায় নয়, ময়মনসিংহে।
উপরোক্ত বাক্যাটি শুদ্ধ নয়। উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উপরিউক্ত বাক্যাটি শুদ্ধ নয়।

ব্যাখ্যা:

যশোর বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
উপরোক্ত বাক্যাটি শুদ্ধ নয়। উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উপরিউক্ত বাক্যাটি শুদ্ধ নয়।
মাদকাশক্তি ভাল নয়। মাদকাসক্তি ভালো নয়।
তার বৈমাত্রের সহোদর ডাক্তার। তার বৈমাত্রীয় ভ্রাতা ডাক্তার।
নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে। নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে।
ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। জাতীয় প্রেসক্লাবে তিনি এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিয়েছেন।
তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন। তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম।

ব্যাখ্যা:

চট্টগ্রাম বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
স্যারের কথা প্রমাণ হয়েছে। স্যারের কথা প্রমাণিত হয়েছে।
একের লাঠি দশের বোঝা। দশের লাঠি একের বোঝা।
সকাল সকাল চারাগুলো বপন করা হয়ে গেল। সকাল সকাল চারাগুলো রোপণ করা হয়ে গেল।
অপরাহ্ন লিখতে কেউ কেউ ভূল করে। অপরাহ্ণ লিখতে কেউ কেউ ভুল করে।
সকল ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। সকল ছাত্রই দেশের ভবিষ্যৎ।
প্রাণীবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন। প্রাণিবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণিসমাবেশে যাবেন।
বেপরোয়া গাড়ি চালাবেন না। বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না।
সকাল হইতে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

ব্যাখ্যা:

বরিশাল বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য। সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।
সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।
দরিদ্রের কথা বাঁশি হলে ফলে। গরিবের কথা বাসি হলে ফলে।
তাকে বাড়ি যাইতে দাও। তাকে বাড়ি যেতে দাও।
ফলজ বৃক্ষ বেশি বেশি লাগাতে হবে। ফলদ বৃক্ষ বেশি বেশি লাগাতে হবে।
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। তার সৌজন্যে মুগ্ধ হলাম।
বাংলা বানান আয়ত্ব করা বেশ কঠিন। বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন।
পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
অদ্যবধি তাহার দেখা নাই। অদ্যাবধি তার দেখা নেই।

ব্যাখ্যা:

সিলেট বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত। আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
তাহারা মাঠে খেলা করছে। তারা মাঠে খেলা করছে।
বাংলাদেশে একটি উন্নতশীল রাষ্ট্র। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
বিরাট গরু-ছাগলের হাট। গরু-ছাগলের বিরাট হাট।
প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে। প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে।
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
গাছে কাঁঠাল মাথায় তেল। গাছে কাঁঠাল গোঁফে তেল।
সে সভায় উপস্থিত ছিলেন। তিনি সভায় উপস্থিত ছিলেন।

ব্যাখ্যা:

দিনাজপুর বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
সুশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত। সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত।
অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।
আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত। আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
আবশ্যক ব্যয়ে কৃপণতা অনুচিত।
এটা লজ্জাস্কর ব্যাপার। এটা লজ্জাকর ব্যাপার।
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
নিরোগী লোক আসলে সুখী। নীরোগ লোক আসলে সুখী।
সব ছাত্ররা উপস্থিত আছে। সব ছাত্র উপস্থিত আছে।
ছাত্ররা উপস্থিত আছে।

ব্যাখ্যা:

ময়মনসিংহ বোর্ড ২০২২

অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ
সে শিরোপীড়ায় ভুগছেন। সে শিরঃপীড়ায় ভুগছেন।
আমি স্বাক্ষী দিচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি।
সকল মানুষেরা ভুল করে থাকে। সকল মানুষ ভুল করে থাকে।
মানুষেরা ভুল করে থাকে।
অতি লোভে গুরব নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট।
তাহার সাথে আমার সখ্যতা রয়েছে। তার সাথে আমার সখ্য রয়েছে।
ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করিল। ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করল।
তিনি আরোগ্য হয়েছেন। তিনি আরোগ্য লাভ করেছেন।
তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন। তিনি সপরিবারে ঢাকায় থাকেন।

ব্যাখ্যা:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url